logo
খবর

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও সবার অংশগ্রহণে নির্বাচন চায় ভারত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ জুলাই ২০২৫
Copied!
বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও সবার অংশগ্রহণে নির্বাচন চায় ভারত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। ফাইল ছবি: এএনআই

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক এবং সবাইকে নিয়ে জাতীয় নির্বাচন চায় ভারত। বৃহস্পতিবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

গোপালগঞ্জে সহিংসতার প্রেক্ষাপটে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের সম্ভাবনা নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি জানতে চাওয়া হয়েছিল জয়সোয়ালের কাছে। তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি আপনারা জানেন। একটি গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা [বাংলাদেশে] নির্বাচনকে স্বাগত জানাই, যেটা অন্তর্ভুক্তিমূলক এবং যাতে সবার অংশগ্রহণ থাকে।’

ব্রিফিংয়ে এর আগে বুধবার গোপালগঞ্জে সহিংসতা ও গুলিতে ৪ জন নিহত হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন, ‘আমাদের অঞ্চলের সব ঘটনার ওপর গভীরভাবে নজর রাখি এবং কী ঘটছে তা বিবেচনায় নিই। সেই অনুযায়ী প্রয়োজনে আমরা আমাদের তরফ থেকে পদক্ষেপ গ্রহণ করি।’

ব্রিফিংয়ে এক প্রশ্নে বলা হয়, ময়মনসিংহ শহরে সত্যজিৎ রায়ের ‘পূর্বপুরুষের বাড়ি’সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সরকার আগের অবস্থান থেকে পুরোপুরি সরে এসেছে। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘হ্যাঁ, আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি নিয়ে দেওয়া একটি সংবাদ বিজ্ঞপ্তি দেখেছি।’

আরেক প্রশ্নে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আগামী মাসে এক বছর পূর্ণ করতে চলেছে। এই প্রেক্ষাপটে ভারত বিশেষ গুরুত্বের উন্নয়ন প্রকল্পগুলোয় সহায়তার বিষয়টি কীভাবে মূল্যায়ন করছে? জবাবে জয়সোয়াল বলেন, ‘বাংলাদেশ নিয়ে আমাদের অবস্থান আপনারা জানেন। আমরা ওই দেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক অংশীদারত্ব চাই।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমাদের নেতৃত্ব পর্যায়ে আলাপ-আলোচনা হয়েছে। আমাদের পররাষ্ট্রসচিব [বিক্রম মিশ্রি] গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ সফর করেছেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ও তার বাংলাদেশি প্রতিপক্ষের মধ্যে বৈঠক হয়েছে। আপনারা জানেন, দুই দেশের মধ্যে উন্নয়ন অংশীদারত্বসহ অনেকগুলো ক্ষেত্রে সহযোগিতা চলমান রয়েছে। সুতরাং এই হলো প্রেক্ষাপট, যা থেকে ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রতি আমাদের অবস্থান আপনাদের দেখতে হবে।’

ভারত থেকে বাংলাদেশিদের দেওয়া চিকিৎসা ভিসা সম্পর্কে জানতে চাইলে রণধীর জয়সোয়াল বলেন, ‘জরুরি চিকিৎসা, শিক্ষার্থীসহ বিভিন্ন ক্ষেত্রে নানা কারণে বাংলাদেশিদের উল্লেখযোগ্য সংখ্যায় ভিসা ইস্যু করা হচ্ছে।’

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

২৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

০৭ জুলাই ২০২৬

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

০৬ জুলাই ২০২৬

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

০৬ জুলাই ২০২৬