logo
খবর

বিল থেকে কাতারপ্রবাসীর লাশ উদ্ধার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ আগস্ট ২০২৫
Copied!
বিল থেকে কাতারপ্রবাসীর লাশ উদ্ধার

কিশোরগঞ্জ জেলার ভৈরবের একটি বিল থেকে মানিক রিয়াদ (৪০) নামের এক কাতারপ্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে।

খবর আজকের পত্রিকার।

আজ সোমবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে দড়িচন্ডিবের একটি বিল থেকে ভৈরব থানা-পুলিশ লাশটি উদ্ধার করে।

মৃত মানিক রিয়াদ ভৈরব উপজেলা শিমুলকান্দি ইউনিয়নের বড় রাজাকাটা গ্রামের কাদির মিয়ার ছেলে। জানা গেছে, মানিক দীর্ঘদিন ধরে কাতারে ছিলেন। কিছুদিন আগে ছুটিতে দেশে এসেছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, ভৈরব পৌর এলাকার দড়িচন্ডিবের গ্রামের বিলে লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই লাশ উদ্ধার করে।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুহাদ রুহানী বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তার সঙ্গে থাকা মানিব্যাগ থেকে কাতারের একটি আইডি কার্ড পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, দুদিন আগে কেউ তাকে হত্যা করে বিলে ফেলে দেয়। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র: আজকের পত্রিকা

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

২৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

০৭ জুলাই ২০২৬

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

০৬ জুলাই ২০২৬

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

০৬ জুলাই ২০২৬