logo
খবর

নারী দিবসে বাংলাদেশে বিমানের ফ্লাইট পরিচালনা করবেন শুধু নারীরা

প্রতিবেদক, বিডিজেন০৮ মার্চ ২০২৫
Copied!
নারী দিবসে বাংলাদেশে বিমানের ফ্লাইট পরিচালনা করবেন শুধু নারীরা
বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ছবি: বিমানের ওয়েবসাইট থেকে নেওয়া

আন্তর্জাতিক নারী দিবস (৮ মার্চ) উপলক্ষে নারীদের সমতা, ক্ষমতায়ন এবং সম্মানের প্রতি একাত্মতা প্রদর্শন করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃক বিশেষ ফ্লাইট পরিচালিত হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, এই ফ্লাইটের ককপিট ও কেবিন ক্রু—সবাই হবেন নারী। এই ফ্লাইট ক্যাপ্টেন আনিতা ও ফার্স্ট অফিসার তাসনুভা পরিচালনা করবেন। বিশেষ ফ্লাইট বেলা ১১টা ২০ মিনিটে অপারেট হবে। বিমানের ঢাকা-ব্যাংকক-ঢাকা বিজি ৩৮৮ ফ্লাইটে দুজন নারী ককপিট ক্রু ছাড়াও থাকবেন ৫ জন নারী কেবিন ক্রু।

জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে নারীদের সমতা, ক্ষমতায়ন এবং নারীদের প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য দূরীকরণের প্রতি একাত্মতা প্রদর্শনপূর্বক শনিবার (৮ মার্চ) এই বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১১ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১২ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে