logo
খবর

মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ বিভিন্ন দেশে এ মাসে মুক্তি পাবে ‘বরবাদ’ সিনেমা

প্রতিবেদক, বিডিজেন১১ এপ্রিল ২০২৫
Copied!
মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ বিভিন্ন দেশে এ মাসে মুক্তি পাবে ‘বরবাদ’ সিনেমা
‘বরবাদ’ ছবির একটি দৃশ্যে শাকিব খান ও ইধিকা পাল। ছবি : প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

ঈদুল ফিতরে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা। মুক্তির পর ১০ দিন পার হচ্ছে। প্রযোজনাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে এখন পর্যন্ত ১২৩টি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। দেশের বেশির ভাগ প্রেক্ষাগৃহে দর্শক চাহিদার শীর্ষে রয়েছে ছবিটি। ‘বরবাদ’–এর দর্শক চাহিদার কারণে অধিকাংশ হলমালিক নতুন রেন্টাল দিয়ে সপ্তাহ বাড়িয়ে নিচ্ছেন। সূত্র আরও জানিয়েছে, এ মাসে ‘বরবাদ’ মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপে মুক্তি পাবে।

প্রযোজনাপ্রতিষ্ঠান জানা গেছে, বাংলাদেশে কার্যকর সেই অর্থে নেই কোনো বক্স অফিস। তাই পাওয়া যায় না টিকিট বিক্রি ও লাভ–ক্ষতির হিসাব–নিকাশ। তারপরও প্রযোজকেরা নিজেদের উদ্যোগে ইদানীং ছবির টিকিট বিক্রির একটা হিসাব দিয়ে থাকেন। ‘বরবাদ’ ছবির ক্ষেত্রে ৭ দিনের টিকিট বিক্রির একটা হিসাব দিয়েছে প্রযোজনাপ্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন।

‘বরবাদ’ ছবির একটি দৃশ্যে শাকিব খান ও ইধিকা পাল। ছবি–প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে
‘বরবাদ’ ছবির একটি দৃশ্যে শাকিব খান ও ইধিকা পাল। ছবি–প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পোস্টে দাবি করেছে, ৭ দিনে ২৭ কোটি ৪৩ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে ‘বরবাদ’ ছবির।

‘বরবাদ’ মুক্তির ৯ম দিনে রিয়েল এনার্জি প্রোডাকশন তাদের ফেসবুকে টিকিট বিক্রির হিসাবের একটি ফটোকার্ড পোস্ট করে লিখেছে, ‘মুক্তির পর থেকে সারা দেশের দর্শকদের ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আপনাদের সবার এই ভালোবাসা অব্যাহত থাকুক।’

রিয়েল এনার্জি প্রোডাকশনের প্রথম চলচ্চিত্র ‘বরবাদ’। প্রথম ছবিতে এমন সাফল্যে খুশি প্রযোজক শাহরিন আক্তার। তিনি জানালেন, প্রত্যাশা করেছিলেন, কিন্তু এতটা ছিল না। অল্প সময়ে এটা সত্যিই তাঁদের কাছে অপ্রত্যাশিত।

‘বরবাদ’ ছবির একটি দৃশ্যে শাকিব খান। ছবি–প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে
‘বরবাদ’ ছবির একটি দৃশ্যে শাকিব খান। ছবি–প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

শাহরিন আক্তার বললেন, ‘নিঃসন্দেহে ৭ দিনে এই পরিমাণ টাকার টিকিট বিক্রি করাটা চাট্টিখানি কথা নয়। টিকিটের চাহিদা বুঝিয়ে দিচ্ছে “বরবাদ” কোন লেভেলের সিনেমা হয়েছে এবং এই মুহূর্তে কোন অবস্থানে আছে ছবিটি। “বরবাদ” এভাবেই চলতে থাকুক। আমরা যা বুঝতেছি, কোরবানির ঈদ পর্যন্ত এভাবে চলতেই থাকবে। দেশের হলমালিকেরা আমাকে যা বলেছেন এবং এখন যেভাবে ছবিটি চলছে—দুই মাস এভাবে চলতে থাকলে টিকিট বিক্রিতে ১০০ কোটির ঘরে নাম লেখাব আমরা। আমরাও আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রির এই হিসাবটা সবাইকে জানাব।’

‘বরবাদ’ ছবির দৃশ্যে শাকিব খান ও ইধিকা পাল। ছবি–প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে
‘বরবাদ’ ছবির দৃশ্যে শাকিব খান ও ইধিকা পাল। ছবি–প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

২০২৩ সালের পবিত্র ঈদুল আজহায় শাকিব খানের ‘প্রিয়তমা’ মুক্তির এক মাসে ২৭ কোটি টাকার টিকিট বিক্রির খবর প্রকাশ হয়েছিল। এবার মাত্র ৭ দিনে ‘বরবাদ’ সেই সাফল্যে অর্জন করল। ঈদুল ফিতরে মুক্তির পর ১০ম দিনেও সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্স মিলিয়ে প্রায় ৬৫ প্রদর্শনী চলছে ‘বরবাদ’–এর। সিঙ্গেল স্ক্রিনে অধিকাংশ হল দুই সপ্তাহের জন্য ‘বরবাদ’ বুকিং নিয়েছিল।

মেহেদী হাসান পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। এই ছবিতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এ ছাড়া, আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৩ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৪ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে