বিডিজেন ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, 'কখন আপনার সংস্কার শেষ হবে, কখন নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটা জনগণ জানতে চায়।'
তিনি আরও বলেন, ‘সংস্কার একটি প্রবাহমান প্রক্রিয়া, পদ্মা-মেঘনা নদীর মতো ছুটে চলে, বঙ্গোপসাগরের স্রোতের মতো বেগবান—বট গাছের মতো ৪০০ বছর দাঁড়িয়ে থাকে না।’
আজ শনিবার (১৭ মে) বিকেলে নরসিংদী মনোহরদী উপজেলার হাতিরদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টার উদ্দেশে রিজভী বলেন, 'আপনি কবে সংস্কার শেষ করবেন, কী সংস্কার করবেন? এই যে সংস্কারের কথা বলছেন, কমিশন করেছেন, রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য হবে, সেটা কবে? আপনি তো সেই কথা বলছেন না! কখন আপনি সংস্কার সম্পন্ন করবেন, আর কখন আপনার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, এটা তো আজকে জনগণ জানতে চায়।'
রিজভী বলেন, 'যে ভোটের জন্য এত রক্তপাত, যে ভোটের জন্য নেতাকর্মীদের এত ক্রসফায়ারে হত্যা, অনেক নেতাকর্মী অদৃশ্য হয়েছে কিন্তু সে ভোট আজও পেলাম না।'
'জনগণের পছন্দ অনুযায়ী ভোট হবে, তারা তাদের প্রতিনিধি বেছে নেবে কিন্তু সে ক্ষমতা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। সে ক্ষমতা জনগণের হাতে এখনো ফিরিয়ে দেওয়া হয়নি, নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন,' প্রশ্ন রাখেন তিনি।
রিজভী আরও বলেন, 'বর্তমানে শেয়ার বাজারের নাজুক অবস্থা৷ নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে, কোরবানির আগে মসলার বাজারও চড়া। যে ভোটের জন্য রক্তদান, সেই ভোট এখনো জনগণ পায়নি।'

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।
খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।