logo
খবর

মাছের ঘেরের পাড় থেকে কুয়েতপ্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৫ জুন ২০২৫
Copied!
মাছের ঘেরের পাড় থেকে কুয়েতপ্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার

যশোরের অভয়নগর থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (১৫ জুন) সকালে উপজেলার নাউলী গ্রামের চান্দের বিলের একটি মাছের ঘেরের পাড় থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

খবর প্রথম আলোর।

ওই যুবকের নাম এস এম হাসান (৩০)। তিনি উপজেলার নাউলী গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে। তিনি কুয়েতপ্রবাসী ছিলেন। গত ফেব্রুয়ারি মাসে তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন।

নিহত এস এম হাসানের বড় ভাই খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মুন্না হোসেন বলেন, তার ভাই হাসান সাত বছর ধরে কুয়েতে ছিলেন। কুয়েতে তার ব্যবসা আছে। গত ফেব্রুয়ারি মাসে তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন। আগামী সেপ্টেম্বর মাসে তার কুয়েতে ফিরে যাওয়ার কথা ছিল। হাসান প্রতিদিন অনেক রাত পর্যন্ত চাচাতো ভাই ও বন্ধুদের সঙ্গে নাউলী বাজারে আড্ডা দিতেন। গতকাল রাত সাড়ে ১১টার দিকে তিনি বাড়ি ফেরেন। এই সময় হাসান বাড়ি ফেরেননি। রাত তিনটার দিকে একজন তাকে ঘুম থেকে ডেকে তুলে জানান, হাসান রাতে বাড়ি ফেরেননি। পরে বাড়ির কাছেই চান্দের বিলের একটি মাছের ঘেরের পাশে তার গলাকাটা লাশ পাওয়া যায়।

মুন্না হোসেন আরও বলেন, ‘এলাকায় আমার ভাইয়ের কোনো শক্র ছিল না। কারা এবং কেন তাকে হত্যা করা হলো বুঝতে পারছি না।’

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলিম বলেন, এস এম হাসানকে গলা কেটে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১১ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১২ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে