logo
খবর

রোহিঙ্গা এখন বাংলাদেশের বড় সমস্যা: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৭ নভেম্বর ২০২৪
Copied!
রোহিঙ্গা এখন বাংলাদেশের বড় সমস্যা: উপদেষ্টা সাখাওয়াত হোসেন
এম সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের জন্য রোহিঙ্গা এখন বড় সমস্যা বলে মন্তব্য করেছেন নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, রোহিঙ্গা সমস্যার সমাধান আন্তর্জাতিকভাবে হতে হবে।

শনিবার (১৬ নভেম্বর) রাজধানী ঢাকার হোটেল সোনারগাঁওয়ে সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৪’ সম্মেলনের একটি পর্বে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, ‘১৩ লাখ রোহিঙ্গা এখন আমাদের জন্য বড় সমস্যা। রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের জন্য নতুন নয়। ১৯৭৮ ও ১৯৯২ সালেও রোহিঙ্গারা এসেছে। তখন সেই সমস্যার সমাধানও হয়েছে। গত সাত বছর ধরে আর কোনো সমাধানই দেখা যাচ্ছে না। বাংলাদেশ গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছে।’

তিনি বলেন, ‘আমাদের জন্য এটা রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা। এত ছোট জায়গায় এতসংখ্যক শরণার্থী কোথাও নেই। এটা ভূরাজনীতির বিষয় হয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বিশ্বের বাকি দেশগুলোর জন্য। এই সংকট সমাধানে অনেক ফর্মুলা আছে। সেসব বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা দরকার। সমস্যাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের বোঝা দরকার। রোহিঙ্গা সমস্যার সমাধান আন্তর্জাতিকভাবে হতে হবে। এটা বাংলাদেশ নিজে সমাধান করতে পারবে না।’

সাখাওয়াত হোসেন আরও বলেন, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর ঘিরে বছরের পর বছর ধরে ভূরাজনীতির পরিবর্তন হচ্ছে। বাংলাদেশ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। বঙ্গোপসাগরে অংশীদারত্বে বাংলাদেশ ছাড়াও রয়েছে মালদ্বীপ, ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া (কিছু অংশ)। কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, রোহিঙ্গা সমস্যার সমাধান আন্তর্জাতিকভাবে হতে হবে।

(আইওরা), বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক), দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক), দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট (আসিয়ান)—এগুলোর অনেকগুলো অকার্যকর। ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে সার্ক অকার্যকর। ফলে এই অঞ্চলে যতটা পারস্পরিক সহায়তা দরকার, তা নেই।

আরও পড়ুন

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

২৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

০৭ জুলাই ২০২৬

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

০৬ জুলাই ২০২৬

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

০৬ জুলাই ২০২৬