logo
প্রবাসে চাকরি

বেপোরোয়া গাড়ি চালালেই আবুধাবিতে ২ হাজার দিরহাম জরিমানা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০২৪
Copied!
বেপোরোয়া গাড়ি চালালেই আবুধাবিতে ২ হাজার দিরহাম জরিমানা
সংযুক্ত আরব আমিরাতে পুলিশের টহল। ছবি: ফেসবুক থেকে নেওয়া

আবাসিক এলাকাগুলোতে বেপোরোয়া গাড়ি চালানো নিয়ে গাড়িচালকদের সতর্ক করল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি পুলিশ। কর্তৃপক্ষ জানায়, আবাসিক এলাকায় বেপোরোয়া গাড়ি চালালে ২ হাজার দিরহাম জরিমানা ও লাইসেন্সে ১২টি ব্ল্যাক পয়েন্ট দেওয়া হবে। স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক মিনিট ২৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে আবুধাবি পুলিশ গাড়িচালকদের এই সতর্ক বার্তা দেয়। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তা দিয়ে তৈরি ওই ভিডিওতে দেখা যায়, ‘একটি পরিবারের চার সদস্য বাইরের গাড়ির আওয়াজে বিরক্ত। পরের দৃশ্যে দেখানো হয়, একটি স্পোর্টস কার বেপোরোয়াভাবে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এরপর ওই পরিবারের ছোট ছেলেটি তাঁর বাবাকে জিজ্ঞেস করে, বাবা, কি হলো? ছোট মেয়েটি বলে, আমি ভয় পেয়েছি।’

এরপর বাবাকে বলতে শোনা যায়, ‘চিন্তা করো না, তারা উশৃঙ্খল প্রতিবেশী যুবক।’

পরে মা বলেন, ‘এ ধরনের কাজ করেই তারা সবাইকে ভয় দেখায়।’

বাবা তখন বাড়ির বাইরে চলে যান এবং প্রতিবেশীর সাথে কথা বলেন এবং জিজ্ঞেস করেন ,‘আপনি কি এই শব্দ এবং আওয়াজ শুনেছেন? আমাদের একটি অভিযোগ করা উচিত।’

প্রতিবেশীও বলেন, ‘আমরা শুনেছি। এ বেপোরোয়া যুবকের কর্মকাণ্ড বন্ধ করা উচিত।

এরপরের দৃশ্যে দেখানো হয়, আবুধাবি পুলিশ অভিযান চালিয়ে বেপোরোয়া চালকদের ধরছে।  

[বিশেষ দ্রষ্টব্য: চাকরির জন্য কোনো নিয়োগ প্রতিষ্ঠান কারও কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে সতর্ক থাকার অনুরোধ রইল। চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করা অথবা যেকোনো ধরনের আর্থিক লেনদেনের দায় bdgen24.com-এর নয়।]

আরও দেখুন

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশকে কেবল শ্রম রপ্তানিকারক দেশ হিসেবে না দেখে দক্ষতা রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তুলতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা, পেশাদারত্ব এবং স্বীকৃত দক্ষতার ওপর গুরুত্বারোপ করা জরুরি।

৮ দিন আগে

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

উপদেষ্টা আসিফ নজরুল বর্তমানে মালদ্বীপে বসবাসরত সকল অনিয়মিত ও অনথিভুক্ত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স ও শিক্ষকসহ অন্য যোগ্য পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব করেন।

৮ দিন আগে

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

আসিফ নজরুল প্রকৌশলী, চিকিৎসক ও নার্সসহ দক্ষ বাংলাদেশি পেশাজীবীদের ওমানের শ্রমবাজারে প্রবেশ সহজ করার আহ্বান জানান। একইসঙ্গে অদক্ষ ও আধাদক্ষ কর্মীদের ভিসা স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানান।

৯ দিন আগে

দক্ষিণ কোরিয়ায় মৌসুমি কর্মী নিয়োগের বিষয়ে সভা

দক্ষিণ কোরিয়ায় মৌসুমি কর্মী নিয়োগের বিষয়ে সভা

সভায় উপস্থিত থাকা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিজেনকে বলেন, সমঝোতা স্মারক চূড়ান্ত করার সব কিছু তৈরি হয়েছে। আশা করি আমরা দ্রুতই দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠাতে পারব।

২৯ ডিসেম্বর ২০২৫