বিডিজেন ডেস্ক

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির এক সমুদ্রসৈকতে দুই বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, নিহতদের মধ্যে এক বন্দুকধারীও রয়েছেন।
আজ রোববার (১৪ ডিসেম্বর) সিডনির বন্দাই বিচে এ ঘটনা ঘটে।
নিউ সাউথ ওয়েলস পুলিশ বলছে, এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। এ ছাড়া, দুই পুলিশ সদস্যও গুলিতে আহত হয়েছেন।
নিউ সাউথ ওয়েলস রাজ্যের পুলিশ সোশ্যাল মিডিয়া এক্সে এক পোস্টে বলেছে, “পুলিশি অভিযান চলছে এবং আমরা এখনো লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ করছি।”
স্থানীয় বাসিন্দা হ্যারি উইলসন বলেন, “আমি অন্তত ১০ জনকে মাটিতে পড়ে থাকতে দেখেছি এবং সেখানে সর্বত্র রক্ত।”
এক্সিকিউটিভ কাউন্সিল অব অস্ট্রেলিয়ান জিউরির সহপ্রধান নির্বাহী অ্যালেক্স রিভচিন এক সাক্ষাৎকারে বলেছেন, “এই গুলির ঘটনা ‘হানুক্কা’ নামে ইহুদিদের একটি উৎসবে ঘটে, যা সূর্যাস্তের সময় শুরু হয়েছিল।”
অ্যালেক্স রিভচিন আরও বলেন, “এটি ইহুদি সম্প্রদায়ের একতা বৃদ্ধির একটি অনুষ্ঠান ছিল, যেখানে তারা একটি অনুষ্ঠান উদ্যাপন করতে একত্রিত হয়। যদি আমাদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়ে থাকে, তবে ঘটনাটির মাত্রা এমন ছিল যে, আমাদের কেউই কল্পনা করতে পারেনি। এটি একটি ভয়াবহ ঘটনা।”
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের একজন মুখপাত্র বলেছেন, “আমরা বন্দাই বিচে নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছি। আশপাশের লোকজনকে নিউ সাউথ ওয়েলস পুলিশের দেওয়া তথ্য অনুসরণ করার জন্য অনুরোধ করছি।”
সিডনির লিন্ট ক্যাফেতে একজন বন্দুকধারী ১৮ জনকে জিম্মি করার প্রায় ১১ বছর পূর্ণ হওয়ার সময়ে এমন ঘটনা আবার দেখল অস্ট্রেলিয়া।

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।
আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।
গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।
শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।