logo
প্রবাসের খবর

মসজিদে নববীতে চলতি বছর স্বেচ্ছাশ্রম দেওয়া হয়েছে ১৪ লাখ ঘণ্টা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ ডিসেম্বর ২০২৪
Copied!
মসজিদে নববীতে চলতি বছর স্বেচ্ছাশ্রম দেওয়া হয়েছে ১৪ লাখ ঘণ্টা

সৌদি আরবের পবিত্র মদিনা শহরে অবস্থিত মসজিদে নববীতে চলতি বছর ১৪ লাখ ঘণ্টার বেশি স্বেচ্ছাশ্রম দিয়েছে ১৭৬টি দল।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ বুধবার এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট।

এতে বলা হয়, চলতি বছর ১৭৬টি স্বেচ্ছাসেবক দল নবীর মসজিদে মোট ১৪ লাখ ৪৫ হাজার ৯৮২ ঘণ্টা স্বেচ্ছাশ্রম দিয়েছে। এই দলগুলো মুসল্লিদের প্রয়োজনীয় পরিষেবা সরবরাহ করেছে যাতে একটি মসৃণ এবং শান্তিপূর্ণ প্রার্থনার অভিজ্ঞতা নিশ্চিত করা যায়।

মসজিদে নববী এবং আশপাশে ১৬ হাজারের বেশি পুরুষ ও নারী বিভিন্ন দলে বিভক্ত হয়েছে মুসল্লিদের পরিষেবা দিয়েছেন।

এই পরিষেবাগুলোর মধ্যে রয়েছে -প্রতিবন্ধী ব্যক্তি এবং বয়স্কদের জন্য সহায়তা, পথ সন্ধান সহায়তা, চিকিৎসা পরিষেবা, ইফতারের খাবার বিতরণ, শাটল পরিবহন, ভিড় পরিচালনা, জরুরি চিকিৎসা সহায়তা এবং ছাতা বিতরণের মতো নানা সেবামূলক কর্মকাণ্ড।

পবিত্র মসজিদে নববী প্রথম মসজিদ যা নবী মুহাম্মদ (স.) মক্কা থেকে মদিনায় আগমনের পর ৭ম শতাব্দীতে নির্মাণ করা হয়েছিল। হিজরতের বছর ৬২২ সালে শুরু হয় মসজিদে নববীর নির্মাণকাজ। ৬২৩ সালের মাঝামাঝি এর কাজ শেষ হয়।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে