logo
প্রবাসের খবর

সিডনিতে শঙ্খনাদ ইনকের উদ্যোগে মহালয়া উদ্‌যাপন

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া২১ সেপ্টেম্বর ২০২৫
Copied!
সিডনিতে শঙ্খনাদ ইনকের উদ্যোগে মহালয়া উদ্‌যাপন

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলথ রাজ্যের সিডনিতে শঙ্খনাদ ইনকের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপন করা হয়েছে শুভ মহালয়া। এ উপলক্ষে আয়োজিত শারদ মেলা হিন্দু ধর্মাবলম্বী প্রবাসী বাঙালিদের প্রাণের মিলনমেলায় পরিণত হয়।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত ইঙ্গেলবার্নের গ্রেগ পারসিভাল হলে দিনব্যাপী এই মেলায় ছিল ভক্তিমূলক সংগীত, নৃত্য ও আবৃত্তিতে ভরপুর।

সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক হিমেল হোরের অনুপম সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় সম্মিলিত পরিবেশনার মাধ্যমে। স্থানীয় কণ্ঠশিল্পী ও নৃত্যশিল্পীদের সহায়তায় মন্ত্র পাঠ করেন অনুপম দেব। পরিবেশিত হয় ৩টি কোরাস গান ও ৩টি নৃত্য, যেখানে মহালয়ার ভোরের আবহকে জীবন্ত করে তোলেন শিল্পীরা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেল এমপি ডেভিড মনক্রিফ, ক্যাম্বলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী, ইব্রাহিম খলিল মাসুদ, আশিকুর রহমান।

Sydney Mahalaya Celebration 2

প্রথম পর্ব শেষে শিশুদের পরিবেশনা ‘নমো চণ্ডী’ দর্শকদের মুগ্ধ করে। নৃত্যে অংশ নেয় লিবনি। শ্লোক পাঠ করে রেমো। একক সংগীতে ‘ধরণীর ও বর’ গানটি পরিবেশন করেন স্বপ্না চক্রবর্তী।

পরবর্তীতে ধারাবাহিকভাবে পরিবেশিত হয়, বাঁধনের কণ্ঠে ‘তোমার মোহনো রূপে’ ও ‘আজিকে বাজে মনের মাঝে’। সুমন দা ও পার্থর দলীয় সংগীত, পূর্ণতা কুণ্ডুর একক গান, শ্রেয়সী দাসের নৃত্য, রঞ্জিত দাস ও সৌমিক ঘোষের সংগীত পরিবেশনা।

Sydney Mahalaya Celebration 3

শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় প্রবাসী দর্শক–শ্রোতারা হয়ে ওঠেন উচ্ছ্বসিত। মহালয়ার আবহে গান, নৃত্য ও আবৃত্তির এই সুষম মেলবন্ধন সিডনির বাঙালিদের জন্য হয়ে উঠেছিল অনন্য এক সাংস্কৃতিক সন্ধ্যা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা ছিলেন (কোরাস) স্বপ্না চক্রবর্তী, অদিতি মিত্র, মৌমিতা দেব, সুবর্ণা তালুকদার, নামি দে চৌধুরী, অরুণা কিশোর দাস, মিতা দে, (তবলা) কামনাশীষ চৌধুরী, মন্ত্র পাঠ, অনুপম দেব, শিশু শিল্পী লিবনি, আর্শিয়া, অর্ষিতা, মৌরি, রেমো, রাপ্তি, আরিশ, গান, রঞ্জিত দাস, সৌমিক ঘোষ, পূর্ণতা কুণ্ডু, হৈমন্তী, বাঁধন, সুমন বর্ধন, পার্থ এবং নাচে শ্রেয়সী দাস, সুরমিতা সিনহা।

Sydney Mahalaya Celebration 5

এবারের শারদ মেলার বিশেষ আকর্ষণ ছিল চারজন গুণীজনকে শারদ সম্মাননা প্রদান। কমিউনিটিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পান, সাবেক কাউন্সিলর প্রবীর মৈত্র, লেখক ও কলামিস্ট অজয় দাশগুপ্ত, কাউন্সিলর মাসুদ চৌধুরী ও ড. সমীর সরকার।

প্রবাসী জীবনেও ধর্মীয় আবেগ ও সাংস্কৃতিক শেকড়কে ছুঁয়ে যাওয়া এই মহালয়া অনুষ্ঠান সিডনির বাঙালিদের প্রাণের মিলনমেলায় রূপ নিয়েছিল।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে