logo
প্রবাসের খবর

ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১০ ঘণ্টা আগে
Copied!
ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ফাইল ছবি: রয়টার্স

ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আবার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা এই ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

এক বিবৃতিতে আইডিএফ বলেছে, হুমকি প্রতিহত করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কাজ করছে। সেই সঙ্গে সতর্কবার্তা পেলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে আইডিএফ।

এর আগে ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত তিন দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এক ‍বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

আইআরজিসি বলেছে, এই ইসরায়েলি বিমান ঘাঁটিই ছিল দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণ শহরতলিতে চালানো ‘আগ্রাসনের উৎস’।

আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে আরও ‘বড় পরিসরে’ পাল্টা হামলা চালানোরও হুমকি দিয়েছে আইআরজিসি।

এদিকে, ইরানের হামলার পর ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এক ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাল্টা হামলা না চালানোর জন্য অনুরোধ করেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই ফোনকলের কয়েক ঘণ্টা পরই তেহরানে হামলার কথা জানায় আইডিএফ।

আরও পড়ুন

আরও দেখুন

‘আপাতত’ হামলা বন্ধের ঘোষণা ইরানের

‘আপাতত’ হামলা বন্ধের ঘোষণা ইরানের

বিবৃতিতে বলা হয়, “সশস্ত্র বাহিনীর চলমান অভিযান সমাপ্তির ঘোষণা দেওয়া হলো।” তবে বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, ইসরায়েল যদি ইরান ও লেবাননে হামলা চালাতে থাকে তাহলে তেহরান ‘আগের চেয়ে আরও কঠোর এবং শক্তিশালী’ জবাব দেওয়া হবে।

৬ ঘণ্টা আগে

ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

এক ‍বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

১০ ঘণ্টা আগে

সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ৭ হাজার ৭৬০ অবৈধ বিদেশি গ্রেপ্তার

সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ৭ হাজার ৭৬০ অবৈধ বিদেশি গ্রেপ্তার

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৪ হাজার ৬০ জন রেসিডেন্সি বা আকামা আইন লঙ্ঘন করেছেন। ২ হাজার ৫৭৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ১২৬ জন শ্রম আইন অমান্য করেছেন।

১ দিন আগে

কুয়েত ও বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কুয়েত ও বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, কুয়েত ও বাহরাইনে ছোড়া ৭টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৬টি ভূপাতিত করা হয়েছে। সপ্তম ক্ষেপণাস্ত্রটি তার নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।

১ দিন আগে