logo
প্রবাসের খবর

ভূমধ্যসাগরে নৌকা ডুবে ৫০ জনের মৃত্যুর আশঙ্কা, জীবিত উদ্ধার ১

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ জানুয়ারি ২০২৬
Copied!
ভূমধ্যসাগরে নৌকা ডুবে ৫০ জনের মৃত্যুর আশঙ্কা, জীবিত উদ্ধার ১
প্রতীকী ছবি। রয়টার্স

ভূমধ্যসাগরে তিউনিসিয়া উপকূলের কাছে একটি অভিবাসী নৌকা ডুবে ৫০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সেখান থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নৌকাডুবির ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের ডুবে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার হওয়া ব্যক্তি প্রায় ২৪ ঘণ্টা সমুদ্রে ভেসে ছিলেন বলে জানা গেছে।

উদ্ধার ব্যক্তি জানান, নৌকায় থাকা বাকি সবাই সম্ভবত মারা গেছেন। অভিবাসীদের জন্য জরুরি হটলাইন পরিচালনাকারী সংস্থা ‘অ্যালার্ম ফোন’ এ তথ্য জানিয়েছে।

নৌকাটি তিউনিসিয়া থেকে যাত্রা করেছিল। উদ্ধার ও নিখোঁজ ব্যক্তিরা কোন দেশের নাগরিক সে তথ্য এখনো জানা যায়নি।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬