রফিক আহমদ খান, মালয়েশিয়া

গভীর শ্রদ্ধা, যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার সদস্য, শিক্ষার্থী, রেমিটেন্সযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

২৬ মার্চ সকালে হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পর মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এরপর স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়। এ সময় স্বাধীনতা ও জাতীয় দিবসের ওপর সরকার কর্তৃক নির্মিত একটি তথ্যবহল প্রামাণ্যচিত্র প্রর্দশন করা হয়।

পরে আলোচনা সভায় দিবসটির তাৎপর্য নিয়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রকৌশলী মো. বাদলুর রহমান খান, পেশাজীবী বেদৌরা নাজনীন, মাহবুব আলম শাহ, রেমিট্যান্সযোদ্ধা রবিন ও সাংবাদিক আমিনুল ইসলাম রতন বক্তব্য দেন। বক্তারা তাদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন এবং বাংলাদেশে নবনির্বাচিত সরকারের নেতৃত্বে বাংলাদেশকে গড়ে তোলার জন্য জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।

হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী তার বক্তব্যে বলেন, “মহান স্বাধীনতা অর্জনের পেছনে আমাদের বীর শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের এই আত্মত্যাগ আমাদের জন্য প্রেরণার উৎস এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত।”

তিনি স্বাধীনতাযুদ্ধে এবং স্বাধীনতার পর বিগত পাঁচ দশকে বাংলাদেশের সার্বিক উন্নয়নে প্রবাসীদের অসামান্য ভূমিকার কথা স্মরণ করেন।
এ ছাড়া, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রবাসীদের অব্যাহত ভূমিকার প্রতিও বিশেষ গুরুত্ব আরোপ করেন।

আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক পর্বে দেশাত্মবোধক গান পরিবেশন ও স্বাধীনতা দিবসের ওপর রচিত কবিতা আবৃত্তি করা হয়। পরিবেশনাগুলোর মাধ্যমে স্বাধীনতার গুরুত্ব, দেশপ্রেম এবং বৈষম্যহীন,গণতান্ত্রিক শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কথা বলা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিরা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের মাধ্যমে দেশের প্রতি তাদের অঙ্গীকার, গভীর দেশপ্রেম এবং ঐক্যের চেতনাকে পুনর্ব্যক্ত করেন।

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।
প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।
গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।