logo
সুপ্রবাস

কুয়ালালামপুরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামকে যশোর জেলা সমিতির শুভেচ্ছা

রফিক আহমদ খান, মালয়েশিয়া১২ ঘণ্টা আগে
Copied!
কুয়ালালামপুরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামকে যশোর জেলা সমিতির শুভেচ্ছা

বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতি, মালয়েশিয়ার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে মালয়েশিয়া সফরকালে সোমবার (২২ জুন) কুয়ালালামপুরের হোটেল সাংগ্রিলায় তাকে শুভেচ্ছা জানানো হয়।

হোটেল সাংগ্রিলার বলরুমে আয়োজিত সৌহার্দ্যপূর্ণ এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক আলী হোসেনের পক্ষে দপ্তর সম্পাদক ও বাংলা টিভির মালয়েশিয়া প্রতিনিধি মো. আরিফুজ্জামান এবং প্রচার সম্পাদক ও কালবেলা পত্রিকার প্রতিনিধি সাংবাদিক বাপ্পি কুমার দাস প্রতিমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দেন। এ সময় সমিতির কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন।

ব্যস্ত রাষ্ট্রীয় সফরের কর্মসূচির মধ্যেও প্রতিমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শুভেচ্ছা গ্রহণ করেন এবং উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতির নেতারা প্রতিমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

সমিতির সাধারণ সম্পাদক সৌজন্য সাক্ষাতের সুযোগ করে দেওয়ায় প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, স্বল্প সময়ের জন্য হলেও প্রবাসে বসবাসরত যশোর অঞ্চলের মানুষের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।

তারা প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তার সফল নেতৃত্ব কামনা করেন। প্রবাসের মাটিতে এ সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে উপস্থিতরা আশাবাদ ব্যক্ত করেন।

আরও দেখুন

লন্ডনে নজরুল উৎসব ২০২৬, এক অনন্য সফল আয়োজন

লন্ডনে নজরুল উৎসব ২০২৬, এক অনন্য সফল আয়োজন

অনুষ্ঠানের সমাপনী পর্বে একক সংগীত পরিবেশন করেন কাজী নজরুল ইসলামের প্রপৌত্রী নূপুর কাজী। তার হৃদয়স্পর্শী কণ্ঠ ও আবেগময় পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

১১ ঘণ্টা আগে

কুয়ালালামপুরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামকে যশোর জেলা সমিতির শুভেচ্ছা

কুয়ালালামপুরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামকে যশোর জেলা সমিতির শুভেচ্ছা

ব্যস্ত রাষ্ট্রীয় সফরের কর্মসূচির মধ্যেও প্রতিমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শুভেচ্ছা গ্রহণ করেন এবং উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতির নেতারা প্রতিমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

১২ ঘণ্টা আগে

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

২ দিন আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৬ দিন আগে