logo
সুপ্রবাস

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের আইন সভায় পুন:নির্বাচনে বিজয়ী ৫ বাংলাদেশি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৮ নভেম্বর ২০২৪
Copied!
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের আইন সভায় পুন:নির্বাচনে  বিজয়ী ৫ বাংলাদেশি
ছবিতে বাঁ থেকে আবুল খান, নূরুন নবী, নাবিলা ইসলাম, শেখ রহমান ও মাসুদুর রহমান। সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের আইন সভায় পুনঃনির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত পাঁচজন প্রার্থী। তাঁরা এর আগেও নির্বাচিত প্রতিনিধি ছিলেন। পুনঃনির্বাচনের জন্য দাঁড়িয়েছিলেন।

জর্জিয়ায় চতুর্থবারের মতো স্টেট সিনেটর হয়েছেন শেখ রহমান। সেখানে প্রথম মুসলিম নারী হিসেবে স্টেট সিনেটর হয়েছেন নাবিলা ইসলাম।

নিউজার্সিতে প্লেইন্স বরো টাউনশিপ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলম্যান নির্বাচিত হয়েছেন নুরুন নবী। কানেকটিকাতে স্টেট সিনেটর পদে ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন মাসুদুর রহমান। তাঁরা চারজনই ডেমোক্র্যাট। অপর দিকে নিউ হ্যাম্পশায়ারে ষষ্ঠবারের মতো স্টেট রিপ্রেজেনটেটিভ (প্রতিনিধি) নির্বাচিত হয়েছেন রিপাবলিকান দলের আবুল খান।

টানা চতুর্থবার স্টেট সিনেটর শেখ রহমান

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৫ থেকে চতুর্থবারের মতো বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন শেখ রহমান। বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান জর্জিয়ায় প্রথম মুসলিম ও এশিয়ান সিনেটর। তিনি রিপাবলিকান দলের প্রার্থী লিসা বাডেজের চেয়ে দ্বিগুণ ভোট পেয়েছেন। তিনি দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন।

জর্জিয়ায় স্টেট সিনেটর নাবিলা ইসলাম

জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৭ থেকে প্রথম মুসলিম নারী হিসেবে সিনেটর নির্বাচিত হয়েছেন নাবিলা ইসলাম পার্কেস। তিনি ৪৬ হাজার ২৩১ ভোট পেয়েছেন। পরাজিত রিপাবলিকান গ্রেগরি হাওয়ার্ড পেয়েছেন ৩৭ হাজার ৮৬৭ ভোট।
২৭ বছর বয়সী নাবিলা পার্কেস দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাকে পুনরায় নির্বাচিত করার জন্য অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের পরিবার, আপনাদের প্রতিষ্ঠান এবং আমার অঞ্চলের সবার অধিকারের জন্য লড়াই করব। আপনাদের অধিকার নিশ্চিত করার আগপর্যন্ত আমি লড়ে যাব।’

কানেকটিকায় সর্বোচ্চ ভোট পেয়ে স্টেট সিনেটর মাসুদুর রহমান

কানেকটিকা অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-৪–এ দ্বিতীয়বারের মতো স্টেট সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন মাসুদুর রহমান। তিনি দুই বছরের জন্য এ দায়িত্ব পেয়েছেন। ৩৩ হাজারের বেশি ভোট পেয়ে গত ৫০ বছরে সর্বোচ্চ ভোট পাওয়ার রেকর্ড গড়েছেন তিনি। পরাজিত রিপাবলিকান স্টিভেন কিং পেয়েছেন ১৮ হাজার ভোট। এ অঙ্গরাজ্যের ৩৬ জন সিনেটরের মধ্যে তিনি প্রথম বাংলাদেশি আমেরিকান।

মাসুদুর রহমানের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায়। তিনি ২৭ বছর আগে যুক্তরাষ্ট্রে এসেছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নূরুন নবী

একুশে পদকপ্রাপ্ত লেখক ও বীর মুক্তিযোদ্ধা নূরুন নবী নিউজার্সি অঙ্গরাজ্যের প্লেইন্সবরো টাউনশিপ থেকে পঞ্চমবারের মতো কাউন্সিলম্যান নির্বাচিত হয়েছেন।
নূরুন নবী বলেন, ‘গত চারবার রিপাবলিকান আন্ডা তাঁর কাছে পরাজিত হয়েছেন। তাই এবার আর কোনো প্রার্থী দেয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি। তিন বছরের জন্য আমি মানবিক সম্পর্ক, মানুষের বিনোদন ও আদালত–সম্পর্কিত বিষয়ের দায়িত্ব পালন করব।’

ষষ্ঠবারের মতো জয়ী আবুল খান

যুক্তরাষ্ট্রের ৫ নভেম্বরের জাতীয় নির্বাচনে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের আইনসভার স্টেট রিপ্রেজেনটেটিভ (প্রতিনিধি) নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী আবুল বি খান। এ নিয়ে ছয়বার প্রতিনিধি নির্বাচিত হলেন তিনি।

রকিংহাম ডিস্ট্রিক্ট-৩০-এ রিপাবলিকান পার্টির হয়ে প্রতিবারের মতো এবারও সর্বোচ্চ ভোট পেয়ে দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন আবুল খান। তিনি পেয়েছেন ২ হাজার ৯৩৯ ভোট। পরাজিত ডেমোক্র্যাট প্রার্থী বব অল ব্রাইট পেয়েছেন ১ হাজার ৭২৬ ভোট।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৭ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে