logo
সুপ্রবাস

কুয়ালালামপুরের হাংতুয়ায় চালু হলো বাংলাদেশি রেস্টুরেন্ট মেজবান

রফিক আহমদ খান, মালয়েশিয়া৮ ঘণ্টা আগে
Copied!
কুয়ালালামপুরের হাংতুয়ায় চালু হলো বাংলাদেশি রেস্টুরেন্ট মেজবান

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশি অধ্যুষিত এলাকা হাংতুয়ায় চালু হয়েছে চট্টগ্রামের মেজবান নামে একটি রেস্টুরেন্ট।

গতকাল সোমবার (২৫ মে) স্থানীয় সময় সন্ধ্যায় কুয়ালালামপুরের কাপড়ের পাইকারি মার্কেট কেডব্লিউসির সামনে রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয়।

Restaurant 2

উদ্বোধন করেন উদ্যোক্তা ব্যবসায়ী মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন তার মালয়েশিয়ান স্ত্রী নুরলিজা বিনতি মোহাম্মদ নুর, চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার সভাপতি ইসকান্দর মনি, সাধারণ সম্পাদক সাদেক উল্লাহ, ব্যবসায়ী মেহেদী হাসান, ব্যবসায়ী নাহিদ, মামুন আলী, শওকত হোসেন, মোহাম্মদ মহিউদ্দিন ও আল-আমিন মোস্তাক প্রমুখ।

Restaurant 3

উদ্বোধনী অনুষ্ঠানে কয়েক শ প্রবাসী বাংলাদেশিকে বিনামূল্যে খাওয়ানো হয়। হাংতুয়া ও কুয়ালালামপুরের বিভিন্ন জায়গায় বসবাসরত প্রবাসীরা এতে অংশ নেন।

Restaurant 4

উদ্বোধনী অনুষ্ঠানে রেস্টুরেন্টের উদ্যোক্তা হেলাল উদ্দিন বলেন, "কুয়ালালামপুরের এই হাংতুয়া এলাকায় কয়েক হাজার বাংলাদেশি বসবাস করেন। প্রবাসীদের দেশি খাবারের আসল স্বাদ দেওয়ার জন্য আমরা মেজবান রেস্টুরেন্ট করেছি। যেহেতু এখানে বসবাসরত বাংলাদেশির মধ্যে অর্ধেকের বেশি চট্টগ্রামের মানুষ। তাই আমরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী নানা খাবারও পরিবেশন করব। আমরা সকল প্রবাসীদের মেজবান রেস্টুরেন্টে এসে দেশি খাবারের স্বাদ দেওয়ার আমন্ত্রণ জানাই।"

Restaurant 5

তিনি আরও বলেন, "অনেক প্রবাসী বেকার থাকেন, তখন তাদের মধ্যে কারও কারও খাওয়ার মতো টাকা থাকে না। এ রকম বিপদে পড়া প্রবাসীরা আমাদের রেস্টুরেন্টে এসে টাকা না থাকলেও ফ্রি খেতে পারবেন। খাবার ‘খাওয়ার পরে আপনার কাছে টাকা না থাকলে আপনি কাউন্টারে বলে চলে যাবেন’—এ কথাটি আমরা রেস্টুরেন্টের দেয়ালে দৃশ্যমান করে লিখে দিয়েছি।"

আরও দেখুন

কুয়ালালামপুরের হাংতুয়ায় চালু হলো বাংলাদেশি রেস্টুরেন্ট মেজবান

কুয়ালালামপুরের হাংতুয়ায় চালু হলো বাংলাদেশি রেস্টুরেন্ট মেজবান

উদ্যোক্তা হেলাল উদ্দিন বলেন, "কুয়ালালামপুরের এই হাংতুয়া এলাকায় কয়েক হাজার বাংলাদেশি বসবাস করেন। প্রবাসীদের দেশি খাবারের আসল স্বাদ দেওয়ার জন্য আমরা মেজবান রেস্টুরেন্ট করেছি। যেহেতু এখানে বসবাসরত বাংলাদেশির মধ্যে অর্ধেকের বেশি চট্টগ্রামের মানুষ। তাই আমরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী নানা খাবারও পরিবেশন করব।

৮ ঘণ্টা আগে

বার্লিনে বিশ্বসংস্কৃতির মিছিলে নজর কাড়লেন প্রবাসী বাংলাদেশিরা

বার্লিনে বিশ্বসংস্কৃতির মিছিলে নজর কাড়লেন প্রবাসী বাংলাদেশিরা

বিগত বছরগুলোর মতো এবারও বার্লিনের বেঙ্গলিশে কুলটর ফোরামের উদ্যোগে এ উৎসবে শরিক হয়েছিলেন জার্মানপ্রবাসী বাংলাদেশিরা। নারীরা লাল শাড়ি, কপালে টিপ, খোঁপায় রঙিন ফুল ও দেশীয় অলংকার পরে উৎসবে অংশ নেন। পুরুষেরা পরেন লুঙ্গি, ফতুয়া। মাথায় বাঁধেন গামছা।

৮ ঘণ্টা আগে

কুয়েতে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের স্মরণে সভা ও দোয়া মাহফিল

কুয়েতে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের স্মরণে সভা ও দোয়া মাহফিল

সভায় বক্তারা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের অবদানের কথা স্মরণ করেন। বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার বীরত্বপূর্ণ ভূমিকা, চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়ন এবং মিরসরাইয়ে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) প্রতিষ্ঠায় তার দূরদর্শী নেতৃত্বের কথা তুলে ধরেন।

১ দিন আগে

সংহতি জানাতে কুয়েতকে ২৪০ টন খাদ্যসামগ্রী দিচ্ছে বাংলাদেশ

সংহতি জানাতে কুয়েতকে ২৪০ টন খাদ্যসামগ্রী দিচ্ছে বাংলাদেশ

দূতাবাস বলছে, চলমান আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালী দীর্ঘকাল বন্ধ থাকায় এবং এর ফলে কুয়েতের সরবরাহ ব্যবস্থার ওপর সৃষ্ট চাপ মোকাবিলায় এই সহায়তা কুয়েতের কৌশলগত খাদ্য মজুত শক্তিশালীকরণ এবং জরুরি প্রয়োজন পূরণে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

১ দিন আগে