logo
সুপ্রবাস

সিডনিতে একাত্তরের মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ইফতার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৩ মার্চ ২০২৬
Copied!
সিডনিতে একাত্তরের মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ইফতার

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার (১ মার্চ) মার্চ লাকেম্বার একটি মিলনায়তনে এই
শ্রদ্ধা নিবেদন, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও বক্তব্য দেন আওয়ামী লীগের অস্ট্রেলিয়া শাখার সভাপতি ড. মো. সিরাজুল হক।

অন্যদের মধ্যে বক্তব্য দেন গবেষক ড. মিলটন হাসনাত, ড. মাসুদুল হক, গামা আব্দুল কাদির, গাউছুল আলম শাহজাদা, আল নোমান শামিম, এস এম দিদার হোসেন, আবুল বাশার রিপন ও মেহেদী হাসান কচি প্রমুখ।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন হাবিব হাসান টুলু।

সভাপতির বক্তব্যে মো. সিরাজুল হক বলেন, বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের নামে যে সব পুলিশ হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার করতে হবে। তিনি বাংলাদেশে গণতন্ত্র উত্তরণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে সব হত্যাকাণ্ডের বিচার করা জরুরি। ইউনূস সরকারের আমলে যে দুর্নীতি ও অনিয়ম হয়েছে তার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন ন্যায় বিচারের দাবিতে জনগণ আজ সোচ্চার হয়ে ওঠেছে। তিনি ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

ইফতার মাহফিলে বিপুলসংখ্যক আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সিডনিপ্রবাসী নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১১ জুলাই ২০২৬

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

১১ জুলাই ২০২৬

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

০৫ জুলাই ২০২৬

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

০৪ জুলাই ২০২৬