logo
সুপ্রবাস

সিডনিতে মোহাম্মদ জামানের আয়োজনে লিবারেল পার্টি অব অস্ট্রেলিয়ার বার্ষিক ইফতার

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া২৮ ফেব্রুয়ারি ২০২৬
Copied!
সিডনিতে মোহাম্মদ জামানের আয়োজনে লিবারেল পার্টি অব অস্ট্রেলিয়ার বার্ষিক ইফতার

অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বহুসংস্কৃতির অংশগ্রহণকে আরও দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে আবারও সফল উদ্যোগ নিলেন মোহাম্মদ জামান। তার আয়োজনে গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বর্ণাঢ্য পরিবেশে সম্পন্ন হয়েছে ষষ্ঠ বার্ষিক মুসলিম লিবারেল পার্টি ইফতার ডিনার। এই আয়োজন বর্তমানে লিবারেল পার্টি অব অস্ট্রেলিয়ার অভ্যন্তরে সবচেয়ে বড় মুসলিম রাজনৈতিক সমাবেশ হিসেবে বিবেচিত হচ্ছে।

Iftar Dinner 2

২০২১ সালে যাত্রা শুরু করা এই ইফতার ডিনারটি স্থানীয় উদ্যোগ থেকে ক্রমেই জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইভেন্টে রূপ নিয়েছে। লাকেম্বা শাখা ও ব্যাংকসটাউন এসইসির প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ জামান এই আয়োজনের মাধ্যমে লিবারেল পার্টি ও অস্ট্রেলিয়ার বৃহৎ মুসলিম জনগোষ্ঠীর মধ্যে এক কার্যকর সেতুবন্ধন তৈরি করেছেন।

Iftar Dinner 3

উপল আমিনের সঞ্চালনায় আয়োজনে অংশ নেন ফেডারেল সিনেটর, সংসদ সদস্য, স্টেট মেম্বার, মেয়র ও কাউন্সিলরসহ বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব। পাশাপাশি নিউ সাউথ ওয়েলস ও অন্য অঙ্গরাজ্য থেকে আগত বিশিষ্ট চিকিৎসক, কমিউনিটি লিডার এবং প্রবীণ ব্যক্তিবর্গের উপস্থিতি অনুষ্ঠানকে করে তোলে প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।

Iftar Dinner 4

উপস্থিত অতিথিরা বলেন, এই আয়োজন কেবল একটি ধর্মীয় ইফতার নয়—এটি বহুসংস্কৃতি, অংশগ্রহণমূলক রাজনীতি এবং সম্প্রদায়ভিত্তিক নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত।

সিটি অব ক্যান্টারবারি-ব্যাংকসটাউনের সাবেক কাউন্সিলর ও ওয়াটসন আসনের সাবেক ফেডারেল প্রার্থী মোহাম্মদ জামান দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক প্রতিনিধিত্ব জোরদারে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে লাকেম্বা শাখাটি অস্ট্রেলিয়ার একমাত্র শাখা হিসেবে পরিচিতি পেয়েছে, যেখানে বাংলাদেশি কমিউনিটি প্রধান ও নেতৃত্বদানকারী ভূমিকা পালন করছে।

Iftar Dinner 5

বক্তব্যে মোহাম্মদ জামান বলেন, প্রতি বছর এই ইফতার মাহফিল আয়োজন করা আমার জন্য গর্বের বিষয়। আমাদের লক্ষ্য হলো অস্ট্রেলিয়ার মূলধারায় মুসলিম সম্প্রদায়, বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদের অবদান তুলে ধরা। এটি কেবল ইফতার নয়—এটি এমন একটি প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আমাদের কমিউনিটির কণ্ঠস্বর সরকারের উচ্চপর্যায়ে পৌঁছাতে পারে। ইনশাআল্লাহ, আমাদের এই শাখা একদিন অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ও প্রভাবশালী শাখায় পরিণত হবে।

Iftar Dinner 6

আয়োজকদের মতে, এই ইভেন্ট বহুসংস্কৃতিবাদ ও তৃণমূলভিত্তিক সম্পৃক্ততার প্রতি লিবারেল পার্টির প্রতিশ্রুতির প্রতিফলন। নিয়মিত এ ধরনের উদ্যোগের মাধ্যমে মুসলিম ও বাংলাদেশি কমিউনিটিকে মূলধারার রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত করার একটি কার্যকর মডেল তৈরি হয়েছে।

লাকেম্বা ও ব্যাংকসটাউন শাখার এই ধারাবাহিক অগ্রযাত্রা নিউ সাউথ ওয়েলসের রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিদের ক্রমবর্ধমান প্রভাব ও উপস্থিতির এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠছে।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৩ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে