logo
সুপ্রবাস

কুয়ালালামপুরে মাইজভান্ডারী তরিকার তাজকিয়া মাহফিল

রফিক আহমদ খান, মালয়েশিয়া৮ ঘণ্টা আগে
Copied!
কুয়ালালামপুরে মাইজভান্ডারী তরিকার তাজকিয়া মাহফিল

মালয়েশিয়ায় আঞ্জুমানে মুত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর (শাহ এমদাদীয়া) কুয়ালালামপুর শাখার আয়োজনে তাজকিয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

গত বৃহস্পতিবার (২১ মে) স্থানীয় সময় সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাং পিঠাঘর রেস্টুরেন্টের হলরুমে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

Mahfil 2

মাহফিলে সভাপতিত্ব করেন শাহ এমদাদীয়া কুয়ালালামপুর শাখার সভাপতি হাফিজ মুনতাছির। প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের নায়েব সাজ্জাদানশীন ও দারুন ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিআইআরআই) ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী।

Mahfil 3

অতিথি ছিলেন মালয়েশিয়া বাইনারি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর আসিফ মাহবুব করিম ও চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ)) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও ডিআইআরআইয়ের সেক্রেটারি জেনারেল ডক্টর কাজী সাইফুল আচফিয়া।

Mahfil 4

ইরফানুল হক মাইজভান্ডারী বলেন, “ইসলামের মূল বক্তব্য হলো ভালো মানুষ হওয়া, পরিপূর্ণ মানুষ হওয়া। বর্তমান সংঘাতময় বিশ্বে প্রগতিশীল, শান্তিময়, ও মানবিক বিশ্ব গড়তে হলে ভালো মানুষ হওয়া জরুরি। ইসলামের আধ্যাত্মিক চর্চার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি তথা ভালো মানুষ হওয়া সম্ভব।"

Mahfil 5

অনুষ্ঠানের সমন্বয়ক মুহাম্মদ সোহেল চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন লেখক ও সাংবাদিক রফিক আহমদ খান। মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ রাহিম উদ্দিন, শাহ এমদাদীয়া কুয়ালালামপুর শাখার কোষাধ্যক্ষ মোহাম্মদ তারেক মিয়া, বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়ার (বিএসএমও) সভাপতি আসাদুল্লাহ আল গালিব রাব্বি, সাবেক সহ সভাপতি এস এম আশিবুর হাসনাত সাদী, গাউসিয়া কমিটি বাংলাদেশ, মালয়েশিয়া শাখার সহ সভাপতি জাকারিয়া ফারুকী ও চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার প্রচার সম্পাদক আল-আমিন মোস্তাক, চট্টগ্রাম সমিতির সদস্য ফরিদুল আলম ফরিদ প্রমুখ।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

জেদ্দায় প্রবাসীদের দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

কর্মশালায় সৌদি আরবের শ্রম আইন, কর্মক্ষেত্রে কর্মীদের অধিকার, পেশাগত দায়িত্ব এবং আইনি সচেতনতা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সিনিয়র এইচআর কনসালট্যান্ট লতিফা মোমেনা। তিনি প্রবাসীদের জন্য কর্মচুক্তি, কর্মক্ষেত্রের আচরণ, শ্রম আইন মেনে চলা এবং আইনি জটিলতা এড়ানোর বিষয়ে বাস্তবসম্মত পরামর্শ দেন।

৬ ঘণ্টা আগে

কুয়ালালামপুরে মাইজভান্ডারী তরিকার তাজকিয়া মাহফিল

কুয়ালালামপুরে মাইজভান্ডারী তরিকার তাজকিয়া মাহফিল

ইরফানুল হক মাইজভান্ডারী বলেন, “ইসলামের মূল বক্তব্য হলো ভালো মানুষ হওয়া, পরিপূর্ণ মানুষ হওয়া। বর্তমান সংঘাতময় বিশ্বে প্রগতিশীল, শান্তিময়, ও মানবিক বিশ্ব গড়তে হলে ভালো মানুষ হওয়া জরুরি। ইসলামের আধ্যাত্মিক চর্চার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি তথা ভালো মানুষ হওয়া সম্ভব।"

৮ ঘণ্টা আগে

আমিরাতে প্রবাসী সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

আমিরাতে প্রবাসী সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

নতুন কমিটিতে ডিবিসি নিউজ ও ডেইলি অবজারভারের আরব আমিরাত প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার পুনরায় সভাপতি এবং বাংলা টিভি ও সিপ্লাস টিভি প্রতিনিধি এম আব্দুল মান্নান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

২ দিন আগে

মালয়েশিয়ায় ফার্মাসিউটিক্যালস প্রদর্শনী এসইএকেয়ারে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়ায় ফার্মাসিউটিক্যালস প্রদর্শনী এসইএকেয়ারে বাংলাদেশের অংশগ্রহণ

বাংলাদেশ হাইকমিশনের বুথ পরিদর্শনকালে উপমন্ত্রী দাতো হাজা হানিফা হাজার তৈয়ব বাংলাদেশের ঔষধশিল্পের অগ্রগতির প্রশংসা করেন। তিনি প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য বাংলাদেশ হাইকমিশনকে ধন্যবাদ জানান।

২ দিন আগে