রফিক আহমদ খান, মালয়েশিয়া

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটি বসবাসরত বাংলাদেশি ছাত্র-শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ী ও পেশাজীবীসহ বিভিন্ন দেশের অতিথিদের অংশগ্রহণে বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়ার (বিএসওএম) উদ্যোগে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (৪ মার্চ) কুয়ালালামপুরের পাক পাঞ্জাব রেস্টুরেন্টে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মো. আসাদুল্লাহ আল গালীব রাব্বির সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে যুগ্ম সাধারণ সম্পাদক খোকন সিদ্দিকী সঞ্চালনার দায়িত্ব পালন করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের শিক্ষা সম্পাদক আল আমিন।
নাইজেরিয়ান শিক্ষার্থী কোরআনের হাফেজ সাবের আহমেদের কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক বক্তা মাওলানা শায়খ আবদুল মোস্তফা রহিম আজহারী। তিনি তার বক্তব্যে রমজান মাসের তাৎপর্য, আত্মশুদ্ধি, সংযম ও মানবকল্যাণে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ও ব্যবসায়ী জসিম উদ্দিন, দাতো সিরায়াক, ড. শরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক নাজমুল হাসান, রমজান আলী, জাকারিয়া ফারুকী প্রমুখ।
এ ছাড়া, মালয়েশিয়ার ২০টির বেশি বিশ্ববিদ্যালয় থেকে দেশি-বিদেশি শিক্ষার্থী, অভিভাবক, বাংলাদেশি সংবাদমাধ্যমের কুয়ালালামপুরপ্রবাসী কর্মীরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতি আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলে।
বক্তারা তাদের বক্তব্যে প্রবাসে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ এবং বিদেশের মাটিতে বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সর্ববৃহৎ সংগঠন বিএসওএমের সঙ্গে যুক্ত হয়ে গঠনমূলক ও কল্যাণমূলক কার্যক্রমে অংশ নেওয়ারও আহ্বান জানানো হয়।
মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শায়খ আবদুল মোস্তফা রহিম আজহারী।
মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সর্ববৃহৎ ও সর্বজনীন সংগঠন হিসেবে বিএসওএম এই আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মাঝে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বার্তা পৌঁছে দেয়।

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।
প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।
গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।