নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনির মিন্টো এলাকায় নতুন শিক্ষামূলক উদ্যোগ আপথিঙ্ক এডুকেশনের আনুষ্ঠানিক যাত্রা সফলভাবে সম্পন্ন হয়েছে।
গতকাল শুক্রবার (৩ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ২টা ৩০ মিনিট থেকে ৪টা পর্যন্ত মিন্টোর ৪/২ এরিকা লেনে আয়োজিত প্রতিষ্ঠান উদ্বোধনী ও যাত্রা শুরুর অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটির সদস্য, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে আপথিঙ্ক এডুকেশনের পরিচালক আশিক ইকবালের সঞ্চালনায় অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী, ইব্রাহীম খলিল মাসুদ ও অ্যাশ রহমান এবং জনপ্রিয় সিনিয়র ম্যাথ টিউটর শামীম হক।
আয়োজকেরা জানান, আপথিঙ্ক এডুকেশন মূলত একদল এইচএসসি গ্র্যাজুয়েটদের উদ্যোগে প্রতিষ্ঠিত। তারা নিজেদের সাফল্যের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ ও ব্যক্তিগত বিকাশে সহায়তা করতে চান। প্রতিটি টিউটর তাদের নিজ নিজ বিষয়ে দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে শিক্ষার্থীদের সর্বোচ্চ সম্ভাবনা অর্জনে সহায়তা করার লক্ষ্য নিয়ে কাজ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের জন্য হালকা আপ্যায়নের ব্যবস্থা ছিল এবং উপস্থিতিদের সঙ্গে প্রতিষ্ঠানের লক্ষ্য, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা এমন একটি উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, এটি স্থানীয় শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজক আশিক ইকবাল সকলের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ এবং ভবিষ্যতে কমিউনিটির সঙ্গে মিলেই এই উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।
প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।
গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।