বকুল খান, মাদ্রিদ, স্পেন
স্পেনের রাজধানী মাদ্রিদে বায়তুল মোকাররম মসজিদসহ আরও দুটি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি এর আয়োজন করেন মাদ্রিদপ্রবাসী বাংলাদেশি বিশিষ্ট ব্যবসায়ী এবং বিক্রমপুর–মুন্সিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক ইয়ং রাজু খান কমল।
ইফতার মাহফিলে মসজিদের মুসল্লিরাসহ মাদ্রিদের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশ নেন।
আয়োজক ইয়ং রাজু খান কমল বলেন, পবিত্র রমজানের শিক্ষা হলো সহমর্মিতা ও মানবিকতা। সমাজের অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের ধর্মীয় ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও বক্তব্য দেন ফজলে এলাহি, অহিদুজ্জান অহিদ, যুবরাজ খান ও মনির আহমেদ প্রমুখ।
ইফতার মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয় ।

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।
প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।
গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।