
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান শেষে ঈদুল ফিতর উদ্যাপিত হয়।
অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইমাম কাউন্সিল ও ফতোয়া কাউন্সিল জানিয়েছে, স্থানীয় ও আন্তর্জাতিক মানমন্দিরের সঙ্গে পরামর্শ এবং চাঁদের অবস্থান ও দৃশ্যমানতা সংক্রান্ত গাণিতিক হিসাব পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইফতার মাহফিলে মসজিদের মুসল্লিরাসহ মাদ্রিদের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশ নেন।
সিডনির বাংলাদেশি অধ্যুষিত লাকেম্বা এলাকার হ্যালডন স্ট্রিট রমজান মাসজুড়ে রূপ নিয়েছে এক প্রাণবন্ত আন্তর্জাতিক খাবারের বাজারে। ১৯ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত প্রতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত চলছে এই আয়োজন।
ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়া অ্যান্ড গাইডেন্স মন্ত্রী শেখ আবদুল লতিফ আল-শেখ বলেন, শুধু আজান ও ইকামতে মসজিদের বাইরের লাউডস্পিকার ব্যবহার করা যাবে।
সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে বলে জানিয়েছে দেশটির জ্যোতির্বিজ্ঞান সংস্থা।
রমজানের প্রথম ১৫ দিনে সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনায় আসা মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা ৩২ কোটি ফোন কল করেছেন। সৌদি সরকারের বরাত দিয়ে গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র বলছে, আগামী ২৯ মার্চ আরব দেশগুলোর কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা কম। তার মানে এবার রোজা ৩০টি পূর্ণ হতে পারে। সে হিসেবে আরবের দেশগুলোতে ঈদুল ফিতর পালিত হবে আগামী ৩১ মার্চ (সোমবার)।
আরব আমিরাতে ঈদুল ফিতরের বেসরকারি ছুটি ৩০ মার্চ রোববার শুরু হয়ে ১ এপ্রিল শেষ হবে। আর রোজা ৩০টা হলে ছুটি থাকবে ২ এপ্রিল পর্যন্ত।
পবিত্র রমজান মাসে সৌদি আরবে খাবারের সংশ্লিষ্ট প্লাস্টিক ও কাগজের জিনিসপত্রের চাহিদা বাড়ছে। মানুষ খাবারের জন্য যখন একত্রিত হচ্ছেন তখন তারা এ সব পণ্য ব্যবহার করছেন। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের বিভিন্ন স্থানে খাবারের দোকান খোলা রাখতে বাধা দেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। তারা বলেছে, এ ধরনের কাজ বেআইনি। এর ফলে দুর্ভোগ পোহাচ্ছেন অসুস্থ ব্যক্তি, শিশু, দিনমজুর ও ভিন্ন ধর্মাবলম্বীরা।
ওমানে রমজানের রোজার সময় প্রকাশ্য স্থানে খাওয়া বা পান করার দায়ে তিন মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। স্থানীয় সংবাদমাধ্যম অ্যারাবিয়ান ডেইলির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১০ হাজার পণ্য মিলবে অর্ধেক দামে । সম্প্রতি এ তথ্য জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের আকাশে আজ শনিবার (১ মার্চ) রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার রোজা শুরু হচ্ছে।
এবারের রমজানে সবচেয়ে বেশি সময় উপবাস থেকে রোজা পালন করতে হবে সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ডের বাসিন্দাদের। সেখানে কোথাও কোথাও ২০ ঘণ্টা ৩০ মিনিট উপবাস থেকে রোজা রাখতে হবে। বিশেষ করে ফিনল্যান্ডের কিরুনা শহরে বেশি সময় থাকতে হবে রোজা।
মালয়েশিয়া, জাপান, ব্রুনেই ও ফিলিপাইনে আগামী রোববার (২ মার্চ) থেকে রমজান মাস শুরু হবে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দেশগুলোর সরকার এ ঘোষণা দিয়েছে।
সৌদি আরবে শুক্রবার (২৮ ফেব্রয়ারি) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শনিবার থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে। সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুক্রবার এ ঘোষণা দিয়েছে।
প্রতিবেদন বলছে, আজ চাঁদ দেখা গেলে এসব দেশে রোজা শুরু হবে আগামীকাল শনিবার থেকে। আর আজ চাঁদ না দেখা গেলে রোজা শুরু হবে আগামী রোববার।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মন্ত্রণালয় ও ফেডারেল কর্তৃপক্ষের অফিসিয়াল কাজের সময় হবে সোমবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এবং শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
আগামী ১ মার্চ থেকে এই পরিষেবা শুরু হবে বলে আশা করা হচ্ছে। এই উদ্যোগের লক্ষ্য, রোজার মাসে শহরের বাসিন্দা ও দর্শনার্থীদের চলাচল সহজ করা।