logo
সুপ্রবাস

সিডনিতে হর্টিকালচারাল প্রোডাক্টস ডেলিভারি প্রোগ্রামের উদ্বোধন

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া২৬ অক্টোবর ২০২৫
Copied!
সিডনিতে হর্টিকালচারাল প্রোডাক্টস ডেলিভারি প্রোগ্রামের উদ্বোধন

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে উদ্যানতত্ত্ব ও কৃষি গবেষণায় যুক্ত প্রতিষ্ঠান হোমস্টেড গার্ডেনার্স নেটওয়ার্কের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘হর্টিকালচারাল প্রোডাক্টস ডেলিভারি প্রোগ্রাম’।

রোববার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সকালে সিডনির মিন্টো এলাকায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটির সদস্যদের মাঝে বিনামূল্যে দেশীয় বিভিন্ন জাতের সবজির চারা বিতরণ করা হয়।

নতুন এই কর্মসূচির মাধ্যমে সিডনির বিভিন্ন এলাকায় এখন থেকে দেশীয় বিভিন্ন ধরনের বীজ, চারা, গাছপালা, জৈব সার ও প্যাকেট মাটি সরবরাহ করা হবে।

Horticultural Products Delivery Program 2

উদ্যোগটির লক্ষ্য, প্রবাসীদের মধ্যে কৃষি ও বাগানচর্চার আগ্রহ বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশে উপযোগী উদ্ভিদ সরবরাহের মাধ্যমে একটি টেকসই উদ্যানতাত্ত্বিক নেটওয়ার্ক তৈরি করা।

প্রতিষ্ঠানটির পক্ষে ড. এখলাস উদ্দিন আহমেদ জানান, নার্সারিতে উদ্ভিদ উৎপাদন একটি বৈজ্ঞানিক ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। এই উদ্যোগের মাধ্যমে আমরা সাধারণ গ্রাহক ও বাগানপ্রেমীদের কাছে দেশীয় স্বাস্থ্য ও মানসম্মত ফুল, শোভাময়, ফল ও সবজির চারা সরবরাহ করব।

কর্মসূচির অন্যতম সমন্বয়ক মোখতার হোসেন বলেন, আমাদের মূল লক্ষ্য হলো সিডনিতে স্থানীয় পরিবেশের উপযোগী দেশীয় মানসম্মত গাছ ও কৃষিপণ্য সরবরাহ করা। পাশাপাশি আমরা স্থানীয় স্কুল শিক্ষার্থীদের মাঝে দেশীয় সবজি ও ফলের চারা বিনামূল্যে বিতরণের মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে দেশীয় কৃষি ও প্রকৃতির প্রতি আগ্রহ জাগাতে আগ্রহী।

Horticultural Products Delivery Program 3

তিনি আরও জানান, সবজি ও ফলের চারা বিক্রির মাধ্যমে সংগৃহীত তহবিলের একটি অংশ অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের উন্নয়ন তহবিলে দান করা হবে।

প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছেন কয়েকজন অভিজ্ঞ বিশেষজ্ঞ। তারা হলেন মোখতার হোসেন (কমার্শিয়াল প্লান্ট প্রপাগেটর অ্যান্ড মার্কেটিং কনসালট্যান্ট, মোবাইল: ০৪০১0 ৩৮৬ ৮০০), মোহাম্মদ মোতালেব, প্লান্ট অ্যান্ড প্রোডাক্টস ম্যানেজমেন্ট কনসালট্যান্ট (মোবাইল: ০৪৩২ ২৩৩ ৫৩২), ড. সেলিনা আহমেদ, প্লান্ট প্রোডাকশন কনসালট্যান্ট (ইমেইল: [email protected]), ড. এখলাস উদ্দিন আহমেদ, হর্টিকালচার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর (ইমেইল: [email protected])।

Horticultural Products Delivery Program 4

প্রোগ্রামের পণ্য বিক্রয় ও উৎপাদন কেন্দ্র হিসেবে কাজ করছে ডেলটা ল্যান্ডস্ক্যাপ নার্সারি (19 Cochrane Street, Minto, NSW 2566 এবং মূল গবেষণা ও উৎপাদন কেন্দ্র হোমস্টেড গার্ডেনার্স নেটওয়ার্কের প্রধান কার্যালয় (11 Gloucester Street, Macquarie Fields, NSW 2564) এই উদ্যোগের মাধ্যমে অস্ট্রেলিয়ায় প্রবাসী বাগানপ্রেমী ও কৃষিপণ্য অনুরাগীদের জন্য খুলেছে এক নতুন সম্ভাবনার দ্বার।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৭ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে