logo
সুপ্রবাস

কুয়ালালামপুরে ২৪ মে বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সোনালী সন্ধ্যা'

রফিক আহমদ খান, মালয়েশিয়া১৯ এপ্রিল ২০২৬
Copied!
কুয়ালালামপুরে ২৪ মে বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সোনালী সন্ধ্যা'

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জন্য এবারের ঈদুল আজহায় দেশটির রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ সাংস্কৃতিক আয়োজন—‘সোনালী সন্ধ্যা’ কনসার্ট।

আগামী ২৪ মে (রোববার) কুয়ালালামপুরের মালুরির মিনারা পিজিআরএম টাওয়ার ২-এ অনুষ্ঠিত হবে এই সাংস্কৃতিক সন্ধ্যা।

আয়োজকেরা জানান, বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই জমকালো অনুষ্ঠান। এমএস গোল্ড প্রেজেন্টস সোনালী সন্ধ্যা পাওয়ারড বাই সোনালী জুয়েলস' শিরোনামে আয়োজিত এই কনসার্টে এক মঞ্চে মিলবে গান, নাচ ও লাইভ ডিজে পারফরমেন্সের এক অনন্য সমন্বয়।

এই আয়োজন পরিচালনা করছে এনএস ইউনিক গ্লোবাল এসডিএন বিএইচডি। আর আয়োজক হিসেবে রয়েছেন মুহাম্মদ আলামিন সরকার, শারমিন রহমান ও সাদিয়া রহমান।

শারমিন রহমান জানান, অনুষ্ঠানে পারফর্ম করবেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান, জেফার ও প্রতীক হাসান। পাশাপাশি নৃত্যে অংশ নেবেন পূজা চেরি ও তমা মির্জা। সঞ্চালনা থাকছেন রাফসান ও তাবাসসুম প্রিয়াঙ্কা এবং ডিজে আভিলার লাইভ বিট পুরো আয়োজনকে দেবে একটি আধুনিক ফেস্টিভ্যাল আমেজ।

আয়োজকদের মতে, ‘সোনালী সন্ধ্যা’ শুধুমাত্র একটি কনসার্ট নয়, বরং এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি আবেগঘন মিলনমেলা রূপ নেবে।

আয়োজক মুহাম্মদ আলামিন সরকার বলেন, “প্রবাসে ঈদুল আজহার আনন্দকে আমরা আরও বড় পরিসরে উদ্‌যাপন করতে চাই। সোনালী সন্ধ্যা সেই প্রচেষ্টারই অংশ, যেখানে সবাই একসাথে আনন্দ ভাগাভাগি করতে পারবেন এবং দেশীয় সংস্কৃতির সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন।”

সহ-আয়োজক শারমিন রহমান বলেন, “আমরা চাচ্ছি, একটি ভিন্নধর্মী আয়োজন করতে, যেখানে গান, নাচ ও লাইভ ডিজের সমন্বয়ে দর্শকরা একটি সম্পূর্ণ বিনোদন অভিজ্ঞতা পাবেন। এটি শুধু একটি অনুষ্ঠান নয়, এটি প্রবাসীদের জন্য একটি অনুভূতির জায়গা।”

অনুষ্ঠান সমন্বয়ক সাদিয়া রহমান বলেন, “এই আয়োজনের মাধ্যমে আমরা প্রবাসী কমিউনিটির মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও একাত্মতার বন্ধন আরও শক্তিশালী করতে চাই। সোনালী সন্ধ্যা হবে সবার জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা।”

সোনালী সন্ধ্যা অনুষ্ঠানটি উপভোগ করার জন্য টিকিট সংগ্রহ করা যাবে অনলাইনে Ticket2U-এর মাধ্যমে। এ ছাড়া কুয়ালালামপুরে হাংতুয়া, পুডু, বুকিত বিনতাং, কোতারায়া ও মসজিদ ইন্ডিয়া এলাকায় বাংলাদেশি দোকান থেকে টিকিট সংগ্রহ করা যাবে।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১১ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৪ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৭ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৮ দিন আগে