logo
সুপ্রবাস

অস্ট্রেলিয়ায় কমিউনিটি চ্যাম্পিয়ন রিকগনিশন অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি আবদুল খান রতন

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া২৫ মার্চ ২০২৬
Copied!
অস্ট্রেলিয়ায় কমিউনিটি চ্যাম্পিয়ন রিকগনিশন অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি আবদুল খান রতন
আবদুল খান রতন

অস্ট্রেলিয়ায় কমিউনিটি নেতৃত্ব ও সামাজিক সম্পৃক্ততায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘কমিউনিটি চ্যাম্পিয়ন রিকগনিশন অ্যাওয়ার্ড’ লাভ করেছেন অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অস্ট্রেলিয়া প্রতিনিধি আবদুল খান রতন। কালচারালপ্লাসের অ্যাম্বাসেডর নেটওয়ার্কের অংশ হিসেবে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কার প্রদান উপলক্ষে জানানো হয়, এএফসি উইমেন্স এশিয়ান কাপ অস্ট্রেলিয়া ২০২৬–এ তার সক্রিয় অংশগ্রহণ ও কমিউনিটি সংগঠনে নেতৃত্ব প্রদানের মাধ্যমে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। এই টুর্নামেন্টটি এশিয়ায় নারী ফুটবলের ইতিহাসে অন্যতম বৃহৎ ও রেকর্ড-ব্রেকিং আয়োজন হিসেবে বিবেচিত হয়েছে।

honor

আয়োজকদের মতে, আবদুল খান রতনের নেতৃত্ব, সচেতনতা বৃদ্ধি কার্যক্রম এবং কমিউনিটিকে সম্পৃক্ত করার প্রচেষ্টা টুর্নামেন্টটিকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার এই প্রচেষ্টার ফলে ব্যাপক জনসম্পৃক্ততা তৈরি হয় এবং এটি ইতিহাসের সবচেয়ে বেশি দর্শক সমাগম হওয়া নারী এশিয়ান কাপ হিসেবে স্বীকৃতি পায়।

গত ২১ মার্চ এই সম্মাননা প্রদান করা হয়। কালচারালপ্লাসের সিইও রে লাঘাভান স্বাক্ষরিত এই স্বীকৃতি কমিউনিটিতে তার অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনতে এমন স্বীকৃতি ভবিষ্যতে আরও অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৩ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে