logo
প্রবাসের খবর

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি স্কলারদের সম্মাননা ও নতুন শিক্ষার্থীদের বরণ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০২৪
Copied!
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি স্কলারদের সম্মাননা ও নতুন শিক্ষার্থীদের বরণ

দক্ষিণ কোরিয়ার জনজু শহরে বাংলাদেশ ছাত্র কাউন্সিল ও জনবুক ন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে বাংলাদেশি ডিগ্রিপ্রাপ্ত স্কলারদের সম্মাননা ও নতুন শিক্ষার্থীদের নবীনবরণ (২০২৪) অনুষ্ঠিত হয়েছে।

২৩ সেপ্টেম্বর (সোমবার) বিশ্ববিদ্যালয়ের কৃষি ও লাইফ সায়েন্স ভবনের কেন্দ্রীয় মিলনায়তনে সকালে দুই পর্বের অনুষ্ঠিত হয়।

এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগ।

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এ সময় মিলনায়তনে উপস্থিত সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন।

প্রথম পর্বে ২০২৪ সেমিস্টারের ডিগ্রিপ্রাপ্ত বাংলাদেশি স্কলারদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক ড. মোস্তফা জাহিদ ও বিশেষ অতিথি পোস্টডক্টরাল গবেষক ড. মিনারুল ইসলাম।

নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন সিনিয়র বাংলাদেশি স্কলার ড. অনিরুদ্ধ সরকার, ড. মনির হোসেন ও জেবিএনইউ সিনিয়র অ্যালামনাই মো. রুহুল আমিনসহ অন্য আমন্ত্রিত অতিথি ও বিশ্ববিদ্যালয়ের সকল বাংলাদেশি অ্যালামনাইরা।

অতিথিরা নবীন ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, ‘বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সময় স্বদেশের উজ্জ্বল ভাবমূর্তি ও যথাযথ সম্মান রক্ষা করার চেষ্টা করতে হবে।’

দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল বেশ আকর্ষণীয়। পেশাদার শিল্পী না হলেও গান, কবিতা ও সমবেত সকলের অংশগ্রহণে অনুষ্ঠানের সৌন্দর্য ছড়িয়ে পড়েছিল পুরো মিলনায়তনে। বাংলাদেশি ছাত্র কাউন্সিলের নতুন কমিটিতে যথাক্রমে সভাপতি পদে নাছির উদ্দীন মাহবুব, সহ-সভাপতি পদে জুম্মান আহম্মেদ শুভ্র ও জেনারেল অ্যাফেয়ার্স পদে মো. রাহুল ইসলাম দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠান সফল করতে বাংলাদেশি কমিউনিটির সকলের ব্যক্তিগত ও অর্থনৈতিক সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাপতি নাছির উদ্দীন মাহবুব।

আয়োজকেরা আশা করেন ভবিষ্যতে আরও বড় পরিসরে আন্তর্জাতিক ব্যানারে এই ধরনের আয়োজন সম্ভব।

অনুষ্ঠানের শেষ দিকে সম্প্রতি আয়োজিত ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকলের মধ্যে স্মৃতিস্মারক হিসেবে মেডেল ও চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি প্রদান করা হয়।

সবশেষে মধ্যাহ্নভোজে পরিবেশন করা হয় বাংলাদেশি সুস্বাদু খাবার বিরিয়ানি। বিজ্ঞপ্তি

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে