logo
প্রবাসের খবর

উষ্ণতা বৃদ্ধির কারণে ঝুঁকিতে কাতারের প্রবাল প্রাচীর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ সেপ্টেম্বর ২০২৪
Copied!
উষ্ণতা বৃদ্ধির কারণে ঝুঁকিতে কাতারের প্রবাল প্রাচীর
ঝুঁকিতে কাতারের প্রবাল প্রাচীর। ছবি: ফ্রিপিক

কাতারে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি প্রবাল প্রাচীরকে হুমকির মুখে ফেলেছে এবং প্রায় ২০ ধরনের মাছের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি দেশটির সামুদ্রিক গবেষকরা এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে কাতার ইউনিভার্সিটি এবং পরিবেশ মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে যে, কাতারে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা ৬ ডিগ্রি বেড়ে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে।

গবেষকরা বলছেন, সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা ৩৪ ডিগ্রি ছাড়ালে তা সামুদ্রিক প্রাণীর জন্য উদ্বেগের। যদিও এমন ঘটনা কাতারে প্রতি দুই বা তিন বছর পর গ্রীষ্মে একবার ঘটে। তবে গবেষকরা এর দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে।

কাতার ইউনিভার্সিটির সামুদ্রিক জীববিজ্ঞানের অধ্যাপক ড. ইব্রাহিম আল মাসলামানি বলেছেন, ‘আমি প্রবাল প্রাচীর নিয়ে সত্যিই চিন্তিত। প্রবাল প্রাচীর তাপমাত্রা দ্বারা প্রভাবিত হতে পারে কি না তা আমরা এখনও জানি না। ৩৬ ডিগ্রি, এটি সত্যিই খুব বেশি। যদি প্রবাল প্রবাল প্রাচীর ক্ষতিগ্রস্ত হয় তাহলে তা সত্যিই একটি বিপর্যয় হবে।’

কাতারের রাজধানী দোহার উত্তর-পূর্বে অবস্থিত হালুল দ্বীপসহ কাতারি উপকূলরেখা বরাবর বেশ কয়েকটি এলাকায় প্রবাল প্রাচীর রয়েছে।

অধ্যাপক ড. ইব্রাহিম আল মাসলামানি জানিয়েছেন, তাপের ক্ষতিকর প্রভাব মাছের ওপরেও পড়েছে। এই বিশেষজ্ঞের ধারণা, সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির কারণে ১৮টির বেশি বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬