বিডিজেন ডেস্ক

কুয়েতের বাংলাদেশ দূতাবাসে কনস্যুলার সেবা নিতে আসা প্রবাসীদের অংশগ্রহণে প্রথম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ দূতাবাসের মাল্টিপারপাস হল রুমে আয়োজিত গণশুনানিতে কনস্যুলার সেবা নিতে আসা প্রবাসীরা অংশগ্রহণ করে অনেকে বিভিন্ন বিষয়ে জানতে চান।
গণশুনানিতে অংশ নেওয়া প্রবাসীরা তাদের অভিযোগ, পরামর্শ ও মতামত প্রকাশ করতে পেরে নিজেদের সন্তুষ্টির কথা প্রকাশ করেন।
৮ সেপ্টেম্বর (রোববার) এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের পাশাপাশি কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান, মিনিস্টার (শ্রম) মো. আবুল হোসেন ও কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) ইকবাল আকতার প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নানা প্রশ্নের জবাব দেন।
রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন, প্রবাসী বাংলাদেশিদের সামগ্রিক কল্যাণে কাজ করার পাশাপাশি দূতাবাসের কনস্যুলার সেবার মানকে আরও সহজ ও আধুনিকীকরণ করাসহ দূতাবাসকে প্রবাসীবান্ধব হিসেবে গড়ে তোলা হবে। প্রবাসীরা তাদের কাঙ্ক্ষিত সেবা নিতে এসে যাতে নিরাশ না হন, সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
গণশুনানির শুরুতেই একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন গণশুনানি বিষয়ে ঘোষণা দেওয়ার পর এটি চলতি মাসে দ্বিতীয় সপ্তাহের রোববার প্রথম আয়োজন ছিল।

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।
আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।
গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।
শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।