logo
প্রবাসের খবর

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ১৩ জন নিহত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০২ অক্টোবর ২০২৪
Copied!
আফগানিস্তানে আকস্মিক বন্যায় ১৩ জন নিহত
ছবি: সংগৃহীত

সম্প্রতি ভারী বৃষ্টিপাতের কারণে নতুন করে সৃষ্ট আকস্মিক বন্যায় আফগানিস্তানে অন্তত ১৩ জন নিহত হয়েছে। এ দুর্যোগে আরও অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষের এক কর্মকর্তা মঙ্গলবার (১ অক্টোবর) রাতে এ তথ্য জানান।

কর্তৃপক্ষের মুখপাত্র মোল্লা জানান সায়েক জানিয়েছেন, গত ১০ দিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে দেশটির গজনি, লাঘমান, নানগারহার, ফারাহ, পাকতিয়া, বাদঘিস, হেরাত ও দায়কুন্দি প্রদেশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

দুর্যোগের কারণে ওইসব প্রদেশে প্রচুর সম্পত্তির ক্ষতি হয়েছে। ১০৯টি আবাসিক বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে এবং প্রায় ৬৫০ একর কৃষিজমি প্লাবিত হয়েছে।

বৃষ্টিপাতজনিত সৃষ্ট দুর্ঘটনায় চলতি বছরের মে মাস থেকে এ পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটিতে ৪০০ লোক নিহত হয়েছে, আহত হয়েছে আরও শত শত মানুষ। এর পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত দেশটির বিভিন্ন অংশে গবাদিপশুর ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬