logo
প্রবাসের খবর

১২ হাজার অবৈধ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০২৪
Copied!
১২ হাজার অবৈধ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
প্রতীকী ছবি

প্রায় ১২ হাজার অবৈধ প্রবাসীকে তাদের দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব।গত কয়েক সপ্তাহ ধরে চলা অভিযানে তাদের আটক করা হয়েছিল । গতকাল শনিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সব তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়টির বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, বসবাস, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করায় গত এক সপ্তাহে ১৫ হাজার ৩২৪ জন প্রবাসীকে আটক করা হয়েছে। এরমধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ৯ হাজার ২৩৫ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের কারণে ৩ হাজার ৭৭২ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ৩১৭ জনকে আটক করা হয়।

সৌদি সরকার জানায়, সীমান্ত পেরিয়ে প্রবেশের সময় তারা আর ও ১ হাজার ২২৬ জনকে আটক করা হয়েছে। যাদের মধ্যে ৪৮ শতাংশ ইয়েমেনের নাগরিক ও ৫১ শতাংশ ইথিওপিয়ান নাগরিক। এছাড়া অবৈধভাবে সৌদি আরব ছেড়ে যাওয়ার সময় আরও ১১৬ জনকে আটক করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিববহন সুবিধা দিলে তাদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে।

সৌদি সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ৩ কোটি ২২ লাখ প্রবাসী কর্মী রয়েছে। দেশটির অবৈধ প্রবাসীদের ধরপাকড়ে কর্তৃপক্ষ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে