logo
প্রবাসের খবর

কাতারে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল খেলবে রিয়াল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ সেপ্টেম্বর ২০২৪
Copied!
কাতারে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল খেলবে রিয়াল
ফিফা ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইলে সরাসরি খেলবে রিয়াল মাদ্রিদ। ছবি: রিয়াল মাদ্রিদের ওয়েবসাইট থেকে নেওয়া

আগামী ১৮ ডিসেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিত হবে ফিফা ইন্টার কন্টিনেন্টাল কাপের প্রথম আসরের ফাইনাল ম্যাচ। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদ সরাসরি খেলবে ফাইনালে। রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফিফা ক্লাব বিশ্বকাপের বদলে ফিফা ইন্টার কন্টিনেন্টাল কাপ চালুর কথা গত ডিসেম্বরে জানায় ফিফা। এশিয়ার চ্যাম্পিয়ন সংযুক্ত আরব আমিরাতের আল আইন ও ওশেনিয়ার চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটির ম্যাচ দিয়ে রোববার (২২ সেপ্টেম্বর) শুরু হবে আসর। এই ম্যাচের জয়ী দল আগামী ২৯ অক্টোবর কায়রোতে খেলবে আফ্রিকান চ্যাম্পিয়ন মিশরের আল আহলির বিপক্ষে। এই ম্যাচের নাম আফ্রিকান-এশিয়ান-প্যাসিফিক প্লে অফ।

‘ডার্বি অব আমেরিকাস’ ম্যাচে ১১ ডিসেম্বর মুখোমুখি হবে লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন ক্লাব ও কনকাকাফ অঞ্চলের চ্যাম্পিয়ন দল মেক্সিকার পাচুকা এফসি। এই দুই ম্যচের জয়ী দল ১৪ ডিসেম্বর লড়বে ‘চ্যালেঞ্জার কাপ’ নামক ম্যাচে। এই ম্যাচের জয়ী দল উঠে যাবে ফাইনালে, যেখানে অপেক্ষায় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ফাইনাল ম্যাচটি হবে কাতারের জাতীয় দিবসে।

ঠিক দুই বছর আগে এই দিনেই ফ্রান্সকে হারিয়ে কাতার বিশ্বকাপের শিরোপা জিতেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। ফিফা ক্লাব বিশ্বকাপ নতুন রূপে আবার শুরু হবে আগামী বছর। আগের সাত দলের পরিবর্তে ৩২ দলকে নিয়ে এই আসর হবে চার বছর পরপর। প্রথম আসরটি হবে আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপেও রেকর্ডবারের চ্যাম্পিয়ন। ২০১৪ সালের আগ পর্যন্ত কোনো শিরোপা তাদের ছিল না। কিন্তু ১০ বছরের মধ্যে তারা শিরোপা জিতে নেয় পাঁচবার।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে