logo
প্রবাসের খবর

আমেরিকায় সুবর্ণ যুগের সূচনা হয়েছে: অভিষেক ভাষণে ট্রাম্প

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২১ জানুয়ারি ২০২৫
Copied!
আমেরিকায় সুবর্ণ যুগের সূচনা হয়েছে: অভিষেক ভাষণে ট্রাম্প
বক্তব্য দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকায় এখন থেকে সুবর্ণ যুগের সূচনা হয়েছে। আজ থেকে যুক্তরাষ্ট্র আরও উন্নতি করবে। সারা বিশ্বে আবার সম্মান অর্জন করবে। যুক্তরাষ্ট্রকে দেখে ঈর্ষা করবে সব দেশ। কাউকে আর আমাদের ব্যবহার করে সুবিধা নেওয়ার সুযোগ দেওয়া হবে না।

খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

সোমবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টায় ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনের রোটুন্ডায় শপথ নেওয়ার পর অভিষেক ভাষণে এ কথা বলেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সাম্প্রতিক নির্বাচনে জনগণ আমাকে ম্যান্ডেট দিয়েছে এখানে সংঘটিত হওয়া ভয়াবহ প্রতারণার ঘটনাগুলোকে সম্পূর্ণরূপে বদলে দেওয়ার জন্য। একই সঙ্গে জনগণকে তাদের আস্থা, তাদের সম্পদ, তাদের গণতন্ত্র এবং বস্তুত তাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার রায় দিয়েছে। এই মুহূর্ত থেকে আমেরিকার পতনের শেষ হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের স্বাধীনতা ও আমাদের জাতির মহান লক্ষ্যকে আর অস্বীকার করা হবে না। আমরা অবিলম্বে ন্যায়পরায়ণ, দক্ষতা ও আমেরিকার সরকারের প্রতি আনুগত্য ফিরিয়ে আনব।’

আজকের এই বিজয় সহজ ছিল না বলে অভিষেক ভাষণে উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যারা আমাদের থামাতে চেয়েছিলেন, তারা আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। এমনকি আমার জীবনও কেড়ে নিতে চেয়েছিলেন।’

‘মাত্র কয়েক মাস আগে, পেনসিলভানিয়ার একটি সুন্দর মাঠে একজন আততায়ীর বুলেট আমার কান বিদ্ধ করে চলে যায়। কিন্তু তখন আমি অনুভব করি এবং এখন সেই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে একটি কারণে জীবন রক্ষা করা হয়েছিল। আমেরিকাকে আবার মহান করার জন্য ঈশ্বর আমার জীবন বাঁচিয়েছিলেন,’ যোগ করেন ডোনাল্ড টাম্প।

সূত্র: বিবিসি

আরও পড়ুন

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬