logo
প্রবাসের খবর

সৌদিতে রাস্তা ব্লক করলে গুণতে হবে লাখ রিয়াল জরিমানা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ ডিসেম্বর ২০২৪
Copied!
সৌদিতে রাস্তা ব্লক করলে গুণতে হবে লাখ রিয়াল জরিমানা

ইচ্ছাকৃতভাবে সরকারি রাস্তা ব্লক করলে সর্বোচ্চ এক লাখ রিয়াল জরিমানার বিধান রেখে একটি নতুন আইন করেছে সৌদি সরকার। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে গতকাল রোববার এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন আইনে সরকারি রাস্তা অথবা বন্যা নিষ্কাশন ব্যবস্থার ক্ষতি অথবা ব্লক করলে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। সরকারি অবকাঠামো রক্ষা এবং নিরবচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে এই নতুন আইন করা হয়েছে।

যদি এই আইন লঙ্ঘনের জন্য একদল ব্যক্তি দায়ী হয়, তবে তারা সম্মিলিতভাবে জরিমানা বহন করবে।

এছাড়া আইনটিতে আরও বলা হয়, লঙ্ঘনকারীদের অবশ্যই মেরামতের খরচসহ সমস্ত ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে এবং তা করতে ব্যর্থ হলে সরকার রাজস্ব আইনের অধীনে খরচ আদায় করবে।

নতুন এ আইন অনুযায়ী, রাস্তা যারা অবৈধভাবে দখল করে বা ব্যক্তিগত সুবিধার জন্য গর্ত করে তাদেরকে ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে। পেট্রোলিয়াম পণ্য বা বিপজ্জনক পণ্য রাস্তায় ফেললে ৩ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে।

একই অপরাধ বার বার করলে দ্বিগুণ জরিমানা আদায় করার বিধানও আইনটিতে রাখা হয়েছে।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে