logo
প্রবাসের খবর

জেদ্দায় আন্তর্জাতিক বইমেলা শুরু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৩ ডিসেম্বর ২০২৪
Copied!
জেদ্দায় আন্তর্জাতিক বইমেলা শুরু

সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় আন্তর্জাতিক বইমেলা গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত এ মেলা চলবে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এবারের জেদ্দা আন্তর্জাতিক বইমেলায় স্থানীয় ও বিদেশি এক হাজার প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করেছে। মেলায় ৪৫০টির বেশি প্যাভিলিয়ন রয়েছে।

সৌদি সাহিত্য, প্রকাশনা ও অনুবাদ কমিশনের প্রধান এবং অনুষ্ঠানের আয়োজক মোহাম্মদ আলওয়ান বলেন, জেদ্দা মেলা সৌদি আরবের বইমেলার একটি সম্প্রসারিত অংশ। সৌদির বাজার আরব ও আন্তর্জাতিক প্রকাশনা সংস্থাগুলোর কাছে কী রকম আকর্ষণীয় হয়ে উঠেছে তার একটি স্পষ্ট চিত্র দেয় এই মেলা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই বছরের মেলায় ১০০টির বেশি বৈচিত্র্যময় কার্যক্রম থাকবে। এছাড়া শিশুদের জন্য মেলায় রয়েছে একটি বিশেষ স্থান। সেখানে থাকছে থিয়েটার, অ্যানিমেশন শিল্পসহ থাকছে নানা আয়োজন। চলতি বছরকে উটবর্ষ হিসেবে ঘোষণা করেছে সৌদি সরকার। এ উপলক্ষে জেদ্দা বই মেলাতেও উটের ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য তুলে ধরে একটি প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে।

জেদ্দার এই আন্তর্জাতিক বইমেলা এ বছর সৌদিতে হওয়া তৃতীয় বইমেলা। দেশটিতে গত অক্টোবরে রিয়াদ আন্তর্জাতিক বইমেলা এবং আগস্টে মদিনা বই মেলা অনুষ্ঠিত হয়।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে