logo
প্রবাসের খবর

মক্কা ও মদিনার রিয়েল এস্টেট কোম্পানিতে বিনিয়োগের সুযোগ মিলল বিদেশিদের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৮ জানুয়ারি ২০২৫
Copied!
মক্কা ও মদিনার রিয়েল এস্টেট কোম্পানিতে  বিনিয়োগের সুযোগ মিলল বিদেশিদের

সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনা শহরে রিয়েল এস্টেট কোম্পানিগুলোতে এখন থেকে বিদেশিরাও বিনিয়োগ করতে পারবেন। সৌদি ক্যাপিটাল মার্কেট কর্তৃপক্ষের (সিএমএ ) বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিএমএ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সৌদি আরবের ২০৩০ সালের মধ্যে অর্থনৈতিক বৈচিত্র্য অর্জনের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে পুঁজিবাজারে প্রতিযোগিতা বাড়ানোর উদ্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

সৌদি আরবের নাগরিক নন এমন বিদেশিদের দেশটিতে সম্পত্তি কেনার অনুমোদন থাকলেও কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে। আর মক্কা ও মদিনায় সম্পত্তির মালিকানা শুধু সৌদি নাগরিকদের জন্য সংরক্ষিত। তবে এই দুই নগরীতে বিদেশিদের সম্পত্তি ভাড়া নেওয়ার অনুমোদন আছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, এই দুই নগরীতে বিদেশি বিনিয়োগ শুধু তালিকাভুক্ত কোম্পানির শেয়ার অথবা বন্ডে সীমাবদ্ধ থাকবে। কোম্পানির শেয়ারের ক্ষেত্রে বিদেশি নাগরিক এবং প্রতিষ্ঠানগুলোর মালিকানা সর্বোচ্চ ৪৯ শতাংশ পর্যন্ত রাখা যাবে।

খনিজ তেলের আয়ের ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের অর্থনীতিকে বৈচিত্র্যময় করে তুলতে চাইছে সৌদি। এই উদ্দেশে ‘ভিশন ২০৩০’ কর্মসূচি নিয়ে এর রূপরেখা তৈরি করেছে রিয়াদ। এ কর্মসূচির একটি অন্যতম লক্ষ্য হলো নিজেদের আবাসন খাত জোরদারের পাশাপাশি সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ানোর চেষ্টা।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে