logo
প্রবাসের খবর

ইরানের বিক্ষোভে কমপক্ষে ৫ হাজার নিহত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ জানুয়ারি ২০২৬
Copied!
ইরানের বিক্ষোভে কমপক্ষে ৫ হাজার নিহত
ইরানে বিক্ষোভ। ছবি: রয়টার্স

ইরানে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা অন্তত ৫ হাজার বলে দেশটির একজন আঞ্চলিক সরকারি কর্মকর্তা নিশ্চিত করেছে।

এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স ওই আঞ্চলিক সরকারি কর্মকর্তার বরাতে জানিয়েছে, এই তালিকায় প্রায় ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছে। ওই কর্মকর্তা ‘সন্ত্রাসী’ ও ‘সশস্ত্র দাঙ্গাকারীদের’ এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করেছেন।

পরিচয় গোপন রাখার শর্তে ওই কর্মকর্তা রয়টার্সকে জানান, সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ এবং নিহতের ঘটনা ঘটেছে উত্তর-পশ্চিম ইরানের কুর্দি অধ্যুষিত এলাকাগুলোতে। এই অঞ্চলে কুর্দি সমর্থিতরা আগে থেকেই সক্রিয় ছিল।

ওই কর্মকর্তা আরও বলেন, “নিহতের এই সংখ্যা আর খুব একটা বাড়ার সম্ভাবনা নেই।” পাশাপাশি তিনি অভিযোগ করেন, বিক্ষোভকারীদের ইসরায়েল এবং বিদেশের সশস্ত্র গোষ্ঠীগুলো সহায়তা ও অস্ত্র সরবরাহ করেছে।

অন্যদিকে, আমেরিকাভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ স্থানীয় সময় শনিবার জানিয়েছে, তাদের হিসেবে নিহতের সংখ্যা ৩ হাজার ৩০৮ জন এবং আরও ৪ হাজার ৩৮২টি মৃত্যুর ঘটনা তারা খতিয়ে দেখছে। সংস্থাটির দাবি, এখন পর্যন্ত ২৪ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

নরওয়েভিত্তিক কুর্দি মানবাধিকার সংস্থা এইচইএনজিএডাব্লিউ জানিয়েছে, ডিসেম্বর মাসের শেষের দিকে শুরু হওয়া এই বিক্ষোভে উত্তর-পশ্চিমের কুর্দি এলাকাগুলোতেই সবচেয়ে বেশি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

তবে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানডে টাইমস জানিয়েছে, কমপক্ষে ১৬ হাজার ৫০০-এর বেশি মানুষ নিহত এবং ৩৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

ইরান সরকার সাধারণত যেকোনো অস্থিরতার জন্য তাদের বিদেশি শত্রু, ইসরায়েলকে দায়ী করে থাকে। গত জুনেও ইসরায়েল ইরানে সামরিক হামলা চালিয়েছিল।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে