বিডিজেন ডেস্ক

ঈদে মুক্তি পাবে সালমান খান অভিনীত নতুন সিনেমা ‘সিকান্দার’। এই সিনেমায় ২৮ বছরের রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বেঁধেছেন ৫৯ বছর বয়সী সালমান।
খবর হিন্দুস্তান টাইমসের।
গত রোববার (২৩ মার্চ) মুম্বাইয়ে সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন ‘সিকান্দার’-এর শিল্পী ও কলাকুশলীরা। সেখানে রাশমিকার সঙ্গে ৩১ বছর বয়সের ব্যবধান নিয়ে কথা বলেন সালমান। রোববার মুম্বাইয়ে ‘সিকান্দার’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে রাশমিকা ও সিনেমার অন্য কলাকুশলীদের সঙ্গে হাজির ছিলেন সালমান। এসেছিলেন তাঁর বাবা সেলিম খানও।
মঞ্চে কথোপকথনের সময় অল্পবয়সী অভিনেত্রীদের সঙ্গে কাজ করা নিয়ে ট্রলের প্রসঙ্গ টেনে আনেন ভাইজানখ্যাত সালমান নিজেই। তিনি বলেন, অনেকেই তাঁর ও রাশমিকার ৩১ বছরের বয়সের ব্যবধান নিয়ে প্রশ্ন তুলছেন।

সালমান বলেন, ‘লোকজন আমার আর নায়িকার মধ্যে ৩১ বছরের বয়সের ব্যবধান নিয়ে কথা বলতে ব্যস্ত। তবে নায়িকার যদি কোনো সমস্যা না থাকে, তার বাবারও যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আপনাদের কোথায় সমস্যা ভাই? যখন ওর বিয়ে হবে এবং ওর মেয়ে হবে, তখন আমিও ওদের সঙ্গেও কাজ করব। মায়ের অনুমতি তো পেয়েই যাব।’
সালমান যখন মজা করে কথাগুলো বলছিলেন, তখন লজ্জায় মুখ লুকাতে দেখা যায় রাশমিকাকে।
এদিকে রোববারই এসেছে বহু প্রতীক্ষিত ‘সিকান্দার’-এর ট্রেলার। যেখানে ‘লার্জার দ্যান লাইফ’ রূপে দেখা মিলেছে সুপারস্টারের। অ্যাকশন-প্যাকড ছবিতে দেখানো হয়েছে মুম্বাইয়ের একটি অপরাধী চক্রকে ধ্বংসের গল্প।
ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস।

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।
আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।
গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।
শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।