logo
প্রবাসের খবর

আরব আমিরাতের জাতীয় দিবসের অনুষ্ঠানে গাড়ি জিতেছেন বাংলাদেশি কাঠমিস্ত্রী

মাহবুব সরকার, আবুধাবি থেকে০৪ ডিসেম্বর ২০২৫
Copied!
আরব আমিরাতের জাতীয় দিবসের অনুষ্ঠানে গাড়ি জিতেছেন বাংলাদেশি কাঠমিস্ত্রী

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ৫৪তম জাতীয় দিবসে (ঈদ আল ইত্তিহাদ) সবচেয়ে বড় পুরস্কার হিসেবে নতুন গাড়ি জিতেছেন দুবাইয়ে কর্মরত বাংলাদেশি কাঠমিস্ত্রি মোহাম্মদ সজল মিন্টু (৩২)। তিনি যশোর জেলার অধিবাসী। পাঁচ বছর আগে তিনি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য দুবাইয়ে আসেন।

Mohammad-Sojal-Mentu- (1)

মঙ্গলবার (২ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস ঈদ আল ইতত্তিহাদ উপলক্ষে দেশটির মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ও র‍্যাফেল ড্র আয়োজন করা হয়। এই অনুষ্ঠান আরব আমিরাতের ৩০টিরও বেশি স্থানে অনুষ্ঠিত হয়। এ আয়োজনে দেশটিতে কর্মরত ২ লাখের বেশি শ্রমিক বিভিন্ন ধরনের খেলাধুলা, আনন্দ প্রতিযোগিতা, প্রতিভা প্রদর্শনী, র‍্যাফেল ড্র এবং উপহার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। মোহাম্মদ সজল মিন্টুও একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।

Mohammad-Sojal-Mentu

এই পুরস্কার পাওয়ার পর মোহাম্মদ সজল স্থানীয় গণমাধ্যম খালিজ টাইমসকে এক সাক্ষাৎকারে বলেন, “সংযুক্ত আরব আমিরাত আমার দ্বিতীয় বাড়ি। এখানে আমার চাকরির কারণে, আমি আমার পরিবারের জন্য ভালোভাবে খরচ চালাতে পারি।”

তিনি আগামী বছরের শুরুতে তার স্ত্রী ও বাচ্চাদের সঙ্গে দেখা করতে যাবেন। তাদের জন্য তিনি সাধারণ উপহার ও কিছু দুবাই চকলেট নিয়ে যাবেন।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে