logo
প্রবাসের খবর

আরটিএ দুবাই মেট্রোর সময় বাড়িয়েছে, যানজট নিয়ে সতর্কতা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ নভেম্বর ২০২৪
Copied!
আরটিএ দুবাই মেট্রোর সময় বাড়িয়েছে, যানজট নিয়ে সতর্কতা
দুবাইয়ের মেট্রো– প্রতীকী ছবি

দুবাইয়ের রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ) এমিরেটস লাভস ইন্ডিয়া ডে ইভেন্টের জন্য প্রত্যাশিত ভিড় মোকাবিলা করতে মেট্রো চালানোর সময় বাড়িয়েছে। মেট্রো চলবে আজ ১৬ নভেম্বর শনিবার সকাল ৫টা থেকে ১৭ নভেম্বর রবিবার ভোররাত ২টা পর্যন্ত। গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

জাবিল পার্কে দীপাবলি উদ্‌যাপন অনুষ্ঠানে ৪০ হাজার মানুষ অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। বিভিন্ন সাংস্কৃতিক, শৈল্পিক, বাদ্যযন্ত্র এবং লোককথা তুলে ধরার মাধ্যমে ভারতীয় সংস্কৃতির সমৃদ্ধ দিকটি প্রদর্শন করা হবে। একটি বিশেষ বিভাগ সংযুক্ত আরব আমিরাতের ভারতীয় ব্যক্তিদের উল্লেখযোগ্য অবদানকে সম্মান জানাবে।

ট্রাফিক পরামর্শ

ক্রমবর্ধমান ট্র্যাফিকের কারণে গাড়ি চালকদের শেখ জায়েদ স্ট্রিট, শেখ রশিদ স্ট্রিট এবং শেখ খলিফা বিন জায়েদ স্ট্রিটে রবিবার বেলা ১১টা থেকে ১২টা মধ্যে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। যানজট এড়াতে যান চালকদের ট্রাফিক সাইন অনুসরণ করতে এবং বিকল্প রুট ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

ইভেন্টে সহজে প্রবেশের সুবিধার্থে, আরটিএ ১৬ নভেম্বর শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জাবেল পার্কের চারপাশে পার্কিংয়ের ব্যবস্থা করেছে।

এছাড়াও, আল ওয়াসল ফুটবল ক্লাব এবং বুম ভিলেজের পার্কিং লট থেকে ইভেন্ট ভেন্যু পর্যন্ত বিনামূল্যে শাটল বাস পরিষেবা পাওয়া যাবে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬