logo
প্রবাসের খবর

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে০২ অক্টোবর ২০২৫
Copied!
কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

কুয়েতে সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় আনুমানিক দুপুর ১২টায় পানি ভর্তি ট্যাঙ্কার নিয়ে খাইরান থেকে ওয়াফরা যাওয়ার সময় এই দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলই প্রাণ হারান তিনি।

শফিকুল নোয়াখালী জেলার সেনবাগ থানার ৩ নম্বর ডুমুরিয়া ইউনিয়নের মতইন গ্রামের দক্ষিণপাড়া তালুকদার বাড়ির বদিউজ্জামানের মেঝ ছেলে।

শফিকুলের সহকর্মী শাওন সাহা বলেন, 'ঘটনাটি আমার এলাকায় হয়েছে। শুনতে পেরেছি শফিক ভাই খাইরান থেকে ট্যাঙ্কার নিয়ে ওয়াফরা আসার সময় এক কুয়েতি নাগরিকের গাড়ি হঠাৎ করে তার ট্যাঙ্কারের সামনে চলে আসে। তখন তাকে বাঁচাতে গিয়ে ট্যাঙ্কার উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।'

শফিকুল ইসলামের মরদেহ মর্গে রাখা হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে তার মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন তার স্বজনেরা।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬