logo
প্রবাসের খবর

টরন্টোয় ঢাকা ইউনিভার্সিটি ফোরামের বিশেষ ক্যারিয়ার সেমিনার ৮ নভেম্বর

ফারজানা নাজ শম্পা, ব্রিটিশ কলাম্বিয়া, কানাডা০২ নভেম্বর ২০২৫
Copied!
টরন্টোয় ঢাকা ইউনিভার্সিটি ফোরামের বিশেষ ক্যারিয়ার সেমিনার ৮ নভেম্বর

কানাডার টরোন্টোয় ঢাকা ইউনিভার্সিটি ফোরামের সদস্যরা নিরলস কর্মউদ্যোগের মাধ্যমে তাদের সূচনালগ্ন থেকেই সামাজিক ও উন্নয়নমূলক বিভিন্ন আয়োজনের মাধ্যমে কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় আগামী শনিবার (৮ নভেম্বর) ফোরাম আয়োজন করছে এক অনুপ্রেরণামূলক ক্যারিয়ার সেমিনার।

এই সেমিনার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে অনুষ্ঠিত হবে টরন্টোর ৩০৭৯ ডেনফোর্থ অ্যাভিনিউয়ের অ্যাকসেস পয়েন্টে (ACCESS POINT)।

এই ক্যারিয়ার সেমিনারে অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে

নিবন্ধনের জন্য লিঙ্ক: https://shorturl.at/FM6yC

একজন ব্যক্তির পেশাগত জীবনে দক্ষতা ও সফলতা অর্জনের নেপথ্যে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা দক্ষতা নয়, এর পাশাপাশি সময়োপযোগী পরামর্শ ও সঠিক দিকনির্দেশনার দিকটিও সমান গুরুত্বপূর্ণ। সেমিনারে আমন্ত্রিত অভিজ্ঞ বিশেষজ্ঞরা কানাডায় তাদের পেশাগত ও সাংগঠনিক অভিজ্ঞতার আলোকে নতুন ক্যারিয়ার গঠনে আগ্রহী অংশগ্রহণকারীদের জন্য গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক তথ্য বিনিময় করবেন।

এই বিশেষ ক্যারিয়ার সেমিনারে সম্মানিত বক্তারা হলেন সিআইবিসির সাবেক পরিচালক মোহাম্মদ খালিকুজ্জামান, টরন্টো বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শাফি ভূঁইয়া,বিআইইএস টরন্টোর কো-ফাউন্ডার ইমাম উদ্দীন, নিরাপদ ও অ্যামাজন ডেলিভারি পার্টনারের সিইও মাসুদ মল্লিক, স্টেট স্ট্রিট, সিআইবিসি মেলোনের ভিপি নাজমুল খান, মিনিন্ট্রি অব হেলথ অ্যান্ড এলটিসির ফুড ও নিউট্রিশনের সুপারভাইজার মোশারফ খান ও ফ্রানচাইজি অ্যাট টিম হর্টনসের ওনার ও এন্টারপ্রেনার ইকবাল রুশদ।

সম্মানিত অভিজ্ঞ বক্তারা কানাডার বিভিন্ন সুপরিচিত প্রতিষ্ঠানে পেশাগত জীবনে সুপ্রতিষ্ঠিত এবং ক্যারিয়ার গঠনে অভিজ্ঞ।

Career Seminar in Toronto 2

ক্যারিয়ার সেমিনারে অংশগ্রহণকারীরা কয়েকটি প্রেক্ষাপট হতে ঋদ্ধ ও সমৃদ্ধ হবেন । সেই বিষয়গুলো হলো কানাডার বিভিন্ন প্রতিষ্ঠানের সফল পেশাজীবীদের সঙ্গে সরাসরি সংযোগের সুযোগ, মূল্যবান পরামর্শ ও দিক–নির্দেশনা, কানাডার চাকরির বাজারে সফল হওয়ার বিভিন্ন কৌশল সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ।

সেমিনারের শেষ পর্যায়ে থাকবে হালকা আপ্যায়ন। আয়োজকেরা অতিথিদের সাদরে সম্ভাষণ জানানোর জন্য আন্তরিকভাবে অপেক্ষা করছেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের সম্মানিত সদস্যদের মধ্যে আছেন প্রেসিডেন্ট রোকেয়া সুলতানা, মডারেটর আব্দুল হালিম মিয়া, কো-অর্ডিনেটর মোহাম্মদ আক্তার জামান ও জেনারেল সেক্রেটারি মফিজুল ইসলাম হিরু।

এই আয়োজনের সার্বিক তথ্য সরবরাহে আমাকে সহযোগিতার জন্য ইমাম উদ্দীনের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হলো। নিঃসন্দেহে, কানাডার মূলধারায় ক্যারিয়ার গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের এই উদ্যোগ প্রশংসনীয় ও গুরুত্বপূর্ণ এক মাইলফলক।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬