logo
প্রবাসের খবর

দুবাইয়ের বাস স্টেশনগুলোতে চালু হলো ফ্রি ওয়াই-ফাই সেবা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০১ ডিসেম্বর ২০২৪
Copied!
দুবাইয়ের বাস স্টেশনগুলোতে চালু হলো ফ্রি ওয়াই-ফাই সেবা

সংযুক্ত আরব আমিরাতের চারটি বাস স্টেশনে আজ রোববার থেকে ফ্রি ওয়াই-ফাই সেবা পাবেন যাত্রীরা। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় প্রশাসন জানায়, আরব আমিরাতের ৫৩তম জাতীয় দিবস উপলক্ষে দুবাইয়ের রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথোরিটির (আরটিএ) পক্ষ থেকে স্থানীয়দের জন্য একটি উপহার এ প্রকল্প।

সামাজিক যোগাযোগমাধ্যমে আরটিএ জানায়, প্রাথমিকভাবে আল সাতওয়া, ইউনিয়ন, আল ঘুবাইবা এবং গোল্ড সৌক বাস স্টেশনে ফ্রিতে ওয়াই-ফাই সেবা পাবেন যাত্রীরা। শিগগিরই অন্যান্য স্টেশনগুলোতেও ফ্রি ওয়াই-ফাই সেবা দেওয়া হবে।

আগামীকাল সোমবার স্বাধীনতার ৫৩তম বার্ষিকী পালন করবে সংযুক্ত আরব আমিরাত। এ বছর তারা দিনটি ‘ঈদ-আল-ইত্তেহাদ’ হিসেবে উদযাপন করছে।

দিবসটি উপলক্ষে আরব উপদ্বীপের দেশটিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ৷ সরকার ইতোমধ্যে চার দিনের সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছে এবং শহরগুলোকে অপরূপ সাজে সাজানো হয়েছে। দিবসটি উপলক্ষে প্রায় সাড়ে পাঁচ হাজার বন্দী মুক্তি দিচ্ছে, যার অধিকাংশ প্রবাসী।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে