logo
প্রবাসের খবর

সৌদিতে বাড়ছে তুষারপাত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ নভেম্বর ২০২৪
Copied!
সৌদিতে বাড়ছে তুষারপাত

মরুভূমির দেশ সৌদি আরবে গত কয়েক বছর ধরে নিয়মিত তুষারপাতের ঘটনা ঘটছে। বর্তমানে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত হয় সৌদিতে। বেসরকারি আবহাওয়া সংস্থা আরাবিয়া ওয়েদারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

সংবাদমাধ্যমটি জানায়, উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর তুলনায় সৌদি আরবে তুষারপাত বাড়ছে। দেশটির আল-জাউফ, উত্তর সীমান্ত এবং তাবুকের মতো জায়গায় নিয়মিত তুষারপাত হচ্ছে। মাঝেমাঝে এই তুষারপাত উত্তরাঞ্চলীয় হাইল পর্যন্ত বিস্তৃত হয়।

পারস্য উপসাগরীয় দেশগুলোতে সাধারণত শুষ্ক আবহাওয়া বিরাজ করে। যেখানে গ্রীষ্মে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এখন এই দেশগুলোতে তুষারপাত হচ্ছে। এর আগে সাধারণত এই দেশগুলোর পর্বতগুলোতে তুষারপাত দেখা যেত।

সৌদির এই অস্বাভাবিক আবহাওয়ার ঘটনাকে আরব সাগরের ওপর একটি বিরল নিম্নচাপ সিস্টেমকে দায়ী করা হয়। এই সিস্টেমে আর্দ্র বাতাস মরুভূমির তীব্র উষ্ণতার সাথে মিলিত হলে বজ্রবিদ্যুৎ, শিলাবৃষ্টি এবং এমনকি তুষারপাতও ঘটায়।

২০১৭ সালের ফেব্রুয়ারির শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাতেও তুষারপাত হয়েছিল। ওই বছর অস্বাভাবিক আবহাওয়ার কারণে রাস আল খাইমাহেরের জেবেল জাইসেতে ভারী তুষারপাত দেখা যায়। এটি ছিল একটি অভূতপূর্ব ঘটনা।

পারস্য উপসাগরের আরেক দেশ ওমানের জেবেল শামস পর্বতে শীতে তুষারপাত হয়। এটি ওমানের সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা ৩ হাজার ২৮ মিটার।

কুয়েতেও অস্বভাবিকভাবে তুষারপাত হয়েছে। ২০১৬ সালের জানুয়ারিতে সালমিয়া এলাকায় হালকা তুষারপাত হয়, যা দেশের বাসিন্দাদের বিস্মিত করে। কুয়েতিরা এর আগে কখনও তাদের দেশে তুষারপাত দেখেনি।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে