logo
প্রবাসের খবর

মালয়েশিয়ার সাবাহ প্রদেশের মন্ত্রী–কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের বৈঠক

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৯ অক্টোবর ২০২৪
Copied!
মালয়েশিয়ার সাবাহ প্রদেশের মন্ত্রী–কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের বৈঠক
ছবি: বাংলাদেশ হাইকমিশন, মালয়েশিয়া

মালয়েশিয়ার সাবাহর প্রাদেশিক সরকারের কয়েকজন মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেছেন বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা।

সাবাহ প্রদেশের কোটা কিনাবালুতে ১৯-২০ অক্টোবর অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল ব্লু ইকোনমি কনফারেন্স ২০২৪।

এতে ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীরের নেতৃত্বে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

কনফারেন্স চলাকালে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল সাবাহ প্রদেশের উপ-মূখ্যমন্ত্রী ১ এবং কৃষি, মৎস্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. জেফরি জি কিটিংগান, অর্থমন্ত্রী দাতুক সেরি পাংলিমা মাসিদি মানজুন, শিল্প উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয়ের পার্মানেন্ট সচিব দাতুক থমাস লজিজিন, স্বরাষ্ট্র বিভাগের সচিব দাতুক এজি শাহমিনান এজি শাহরি, অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ কর্তৃপক্ষের উপ প্রধান নির্বাহী ড. সং ভান লিয়ং, পুলিশ কমিশনার দাতুক জাওতেহ ডিকুন এবং শ্রম বিভাগের পরিচালক ওয়ান জুলকফলি বিন ওয়ান সেটাপার সঙ্গে আলাদা আলাদা বৈঠক করে।

বৈঠকে ডেপুটি হাইকমিশনারের সঙ্গে ছিলেন কাউন্সেলর (রাজনৈতিক) প্রণব কুমার ভট্টাচার্য, প্রথম সচিব (শ্রম) এ এস এম জাহিদুর রহমান, প্রথম সচিব (রাজনৈতিক) রেহানা পারভিন।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সাবাহ প্রদেশে বাংলাদেশিদের প্রবেশের জন্য মুখ্যমন্ত্রীর দপ্তরের স্পেশাল পাস নেওয়ার বিধান বাতিল এবং বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ জানানো হয়। এ ছাড়া, দ্বিপক্ষীয় কৃষি উন্নয়ন ও বাণিজ্য বৃদ্ধির বিষয়টি তুলে ধরা হয়।

সাবাহ প্রদেশের মন্ত্রী ও কর্মকর্তারা বাংলাদেশিদের প্রবেশের জন্য স্পেশাল পাস নেওয়ার বিধান বাতিল করার এবং বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।

কৃষিমন্ত্রী বাংলাদেশের কৃষি পদ্ধতি, বিশেষ করে ধান, মাছ উৎপাদন সম্পর্কে জানতে এবং বাংলাদেশের সঙ্গে সহযোগিতার সুযোগ অন্বেষণের জন্য আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফর করার আগ্রহ প্রকাশ করেন।

মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আবদুল্লাহিল মারুফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, মালয়েশিয়ার সাবাহ প্রদেশে বাংলাদেশি বিভিন্ন পেশাজীবীদের কাজের সুযোগ থাকলেও সাধারণ কর্মীদের কাজের অনুমতি নেই।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে