logo
প্রবাসের খবর

মরক্কো নাগরিকদের কোরবানি থেকে ‘বিরত’ থাকতে বলেছে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৬ জুন ২০২৫
Copied!
মরক্কো নাগরিকদের কোরবানি থেকে ‘বিরত’ থাকতে বলেছে

আফ্রিকার মুসলিম প্রধান দেশ মরক্কোতে এবারের পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানি থেকে জনগণকে বিরত থাকতে বলেছে দেশটির সরকার।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ খবর দিয়েছে।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মরক্কোর ইসলামিক বিষয়ক মন্ত্রী কর্তৃক পঠিত একটি চিঠির মাধ্যমে রাজা ষষ্ঠ মোহাম্মদ ঘোষণা করেন যে, পরিবারগুলোকে এই বছর ভেড়া জবাই করা থেকে বিরত থাকতে হবে এবং রাজা জনগণের পক্ষ থেকে কোরবানি করবেন।

বুধবার (৪ জুন) রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী আহমেদ তৌফিক সরকারের এই ডিক্রিটি পড়ে শোনান।

সরকারি সূত্রে জানা গেছে, মরক্কো কয়েক বছর ধরে চরম খরা ও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে। এতে পশুর সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। অবশিষ্ট পশুসম্পদ রক্ষা এবং কৃষিখাতকে টিকিয়ে রাখতে এ পদক্ষেপ নিয়েছে সরকার।

স্থানীয় বাসিন্দা আহমেদ জানান, তার পরিবার চুপচাপ ঈদ পালন করবে এবং কোনো ছবি শেয়ার করবে না।

মরক্কোর অর্থনীতিবিদ জাদ্রি বলেন, মরক্কো উল্লেখযোগ্য আঞ্চলিক বৈষম্যের পাশাপাশি সম্পদের অসম বন্টনের শিকার। 

মরক্কোতে প্রয়াত বাদশাহ হাসানের শাসনামলের পর থেকে এ ধরনের ঘোষণা আর কখনো দেওয়া হয়নি। হাসান একই কারণে অথবা ১৯৬৩ সালে প্রতিবেশী আলজেরিয়ার সঙ্গে যুদ্ধের পর তাঁর রাজত্বকালে ৩ বার কোরবানি বাতিল করেছিলেন।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে