logo
প্রবাসের খবর

যাবজ্জীবনের সাজা কমাল কুয়েত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৯ মার্চ ২০২৫
Copied!
যাবজ্জীবনের সাজা কমাল কুয়েত

যাবজ্জীবনের সাজা আমৃত্যু কারাদণ্ড বাতিল করল কুয়েত সরকার। দেশটিতে এখন থেকে যাবজ্জীবনের সাজা হবে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কুয়েতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহ জানান, কুয়েতের আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবাহর নির্দেশ অনুসরণ করে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, কর্তৃপক্ষ ন্যায়বিচার এবং পুনর্বাসনের মধ্যে ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে কাজ করছে। এই সিদ্ধান্ত কুয়েতের দণ্ড ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, শেখ ফাহাদ আল সাবাহ ২০ বছরের সীমা অতিক্রম করার তিন মাস আগে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দীদের মামলা পর্যালোচনা করার জন্য একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন, যাতে যোগ্য বন্দীদের জন্য একটি গঠনমূলক পরিবর্তন নিশ্চিত করা যায়।

কুয়েতের প্রধানমন্ত্রী জানান, এই সিদ্ধান্ত কুয়েতের বিচার ব্যবস্থা আধুনিকীকরণ এবং কারাগারে পুনর্বাসন কর্মসূচি বৃদ্ধির প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬