বিডিজেন ডেস্ক

যুক্তরাজ্যের ইকোনোমিক সেক্রেটারির (মন্ত্রী) পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। টিউলিপ ব্রিটিশ সরকারের দুর্নীতিবিরোধী মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে দ্য গার্ডিয়ান, রয়টার্স ও এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, টিউলিপের খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পর্কের বিষয়ে বারবার প্রশ্ন ওঠায় টিউলিপ সিদ্দিক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সম্প্রতি বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়।
এসব প্রতিবেদনে টিউলিপের বিরুদ্ধে শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া একাধিক সম্পত্তিতে বসবাসসহ বেশ কিছু অভিযোগ আনা হয়।
গত সপ্তাহে টিউলিপ নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আহ্বান জানান। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর উপদেষ্টা (ইন্ডিপেনডেন্ট অ্যাডভাইজার অব মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডস) লাউরি ম্যাগনাসকে দেওয়া চিঠিতে টিউলিপ কোনো আচরণবিধি ভঙ্গ করেছেন কি না তা খতিয়ে দেখতে বলেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে লেখা পদত্যাগপত্রে টিউলিপ বলেন, মন্ত্রী পর্যায়ের মানদণ্ড বিষয়ক উপদেষ্টা লাউরি ম্যাগনাস বিষয়টি পর্যালোচনা করার পর নিশ্চিত করেছেন যে টিউলিপ নিয়ম লঙ্ঘন করেননি।
টিউলিপকে দেওয়া স্টারমারের অফিসের চিঠিতে বলা হয়, আপনার পদত্যাগপত্র গ্রহণ করে আমি আরও স্পষ্ট করে বলতে চাই যে উপদেষ্টা হিসেবে স্যার লাউরি ম্যাগনাস আমাকে আশ্বস্ত করেছেন যে তিনি মন্ত্রীর আচরণবিধি লঙ্ঘনের এবং আর্থিক অনিয়মের কোনো প্রমাণ পাননি।
কিয়ার স্টারমার টিউলিপকে পরামর্শ দিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে তার পরিবারের সম্পর্কের কারণে মানহানির ঝুঁকির বিষয়ে তিনি আরও সচেতন থাকতে পারতেন এবং প্রধানমন্ত্রীকে তার চলমান দায়িত্বের বিষয়ে পরামর্শ দিতে পারতেন।

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।
আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।
গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।
শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।