logo
প্রবাসের খবর

২০২৪ সালে পবিত্র হজ ও ওমরাহ পালন করেছেন ১ কোটি ৮৫ লাখ বিদেশি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ জানুয়ারি ২০২৫
Copied!
২০২৪ সালে পবিত্র হজ ও ওমরাহ পালন করেছেন ১ কোটি ৮৫ লাখ বিদেশি
হজ পালন করছেন মুসল্লিরা। ছবি: পেক্সেলস

২০২৪ সালে সৌদি আরবের বাইরে থেকে আসা বিশ্বের বিভিন্ন দেশের এক কোটি ৮৫ লাখেরও বেশি মুসলিম পবিত্র হজ ও ওমরাহ পালন করেছেন। বন্দরনগরী জেদ্দায় আজ মঙ্গলবার এক সম্মেলনে দেওয়া বক্তৃতায় সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল রাবিয়াহ এ তথ্য জানিয়েছেন।

সৌদি সরকারের এই মন্ত্রী জানান, পবিত্র হজ ও ওমরা পালনে আসা অতিথিদের অভিজ্ঞতা আরও ভালো করতে তারা উল্লেখযোগ্য সংস্কার করছে।

তৌফিক আল রাবিয়াহ বলেন, নতুন ব্যবস্থার ফলে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর পবিত্র রওজা শরিফে জিয়ারতকারীদের সংখ্যা অতীতের তুলনায় ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে ৪০ লাখ মুসল্লি মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর পবিত্র রওজা শরিফ জিয়ারত করলেও ২০২৪ সালে তা বেড়ে ১ কোটি ৩০ লাখে দাঁড়িয়েছে।

সম্মেলনে ওমরাহ যাত্রীদের জন্য সৌদি সরকারের নুসুক অ্যাপের নতুন সংস্করণের উদ্বোধন করেছেন আল রাবিয়াহ। নতুন এই সংস্করণের অ্যাপে ওমরাহ যাত্রীদের জন্য শতাধিক অতিরিক্ত সেবা যুক্ত করা হয়েছে।

তথ্যসূত্র: গালফ নিউজ

আরও দেখুন

মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযানে ১৯ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযানে ১৯ বাংলাদেশি আটক

দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, সোমবার দুপুর প্রায় ১টা ৩০ মিনিটে শুরু হওয়া এ অভিযানে ২০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। তাদের সম্প্রতি কেলান্তানের একটি অবৈধ প্রবেশপথ দিয়ে মালয়েশিয়ায় আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

১ দিন আগে

১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করেছে সৌদি আরব

১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করেছে সৌদি আরব

মন্ত্রণালয়ের মুখপাত্র গাসান আল-নুয়াইমি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন না করলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওমরাহ খাতের নির্ভরযোগ্যতা বাড়ানো ও হাজিদের অধিকার সুরক্ষায় পর্যবেক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

৩ দিন আগে

আমেরিকা ইরানে হামলা চালালে ‘আঞ্চলিক যুদ্ধের’ হুঁশিয়ারি খামেনির

আমেরিকা ইরানে হামলা চালালে ‘আঞ্চলিক যুদ্ধের’ হুঁশিয়ারি খামেনির

খামেনি আরও বলেন, ‘আমরা কোনো যুদ্ধ শুরু করতে চাই না এবং কোনো দেশে আক্রমণের ইচ্ছাও আমাদের নেই। তবে যদি কেউ ইরানি জাতির ওপর হামলা চালায় কিংবা হয়রানি করার চেষ্টা করে, তবে তাদের ওপর পাল্টা কঠোর আঘাত হানা হবে।

৩ দিন আগে

আইসিই সদস্যদের প্রত্যাহারের দাবিতে আমেরিকাজুড়ে বিক্ষোভ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

আইসিই সদস্যদের প্রত্যাহারের দাবিতে আমেরিকাজুড়ে বিক্ষোভ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

বিক্ষোভ শুধু মিনেসোটায় সীমিত থাকেনি। গতকাল আমেরিকা যুক্তরাষ্ট্রের ৪৬টি অঙ্গরাজ্যে প্রায় ২৫০টি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। বড় শহরগুলোর মধ্যে রয়েছে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও ওয়াশিংটন।

৫ দিন আগে